শুক্রবার , ৮ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালকের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলে শোক 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৮, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর পিতা মিস্টার বাদল খিয়াং মারা গেছেন।

শুক্রবার ( ৮ মার্চ) দুপুর ২ টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে যান।

তাঁর মেজ ছেলে হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, তাদের ছোট বোন ইংল্যান্ড থেকে আসবে আগামীকাল শুক্রবার।  আগামী সোমবার চন্দ্রঘোনা নিজ বাড়িতে তাঁর  শেষকৃত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এদিন চন্দ্রঘোনা ব্যপ্টিস্ট মন্ডলীর কবরস্থানে তাঁকে কবরস্থ করা হবে।

এদিকে ডা: প্রবীর খিয়াং এর পিতার মৃত্যুতে রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক,  কাপ্তাই ও রাঙ্গুনিয়া  প্রেসক্লাব, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা রাইফেল ক্লাব, ক্রীড়া সংস্থা,  রাঙ্গুনিয়া উপজেলা বন্ধুসভা সহ বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে এড. দীপেন দেওয়ানের সাথে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের মতবিনিময়

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ২ লক্ষ টাকার গাঁজাসহ আটক-১

কোয়ান্টামের প্রবীণ সেবা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ

ছয় দফা দাবীতে বিলাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

নানিয়ারচর বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা

রাঙামাটি ইসলামী ব্যাংকে আর্থিক সাক্ষরতার বিষয়ে গ্রাহক ও সুধী সমাবেশ

খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রাঙামাটিতে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ি ও মাদকসেবীরা

রাঙামাটি শহরের ফুটপাত ও সড়ক দখলকারীদের স্হাপনা সরাতে ২৪ঘন্টা সময় দিলেন পুলিশ সুপার

মুন্সি আবদুর রউফের শাহাদাৎ বার্ষিকীতে নানিয়ারচরে নানান আয়োজন 

error: Content is protected !!
%d bloggers like this: