সোমবার , ৩ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে জুয়া খেলায় বাঁধা দেয়ায় মুসল্লিকে মারধর

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ৩, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রশাসনের নাকের ডগায় জুয়া খেলায় বাঁধা দেয়ায় জুয়াড়ি চক্রের হামলায় নুর উল্লাহ (৬০) নামের এক মুসল্লি রক্তাক্ত জখম হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের নিরব ভুমিকায় সাধারন মানুষ ফুঁসে উঠেছে।

গতকাল রবিবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজিপাড়ায় এ ঘটনা ঘটে। আহত মুসল্লি নুর উল্লাহ ইসলামাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত ছৈয়দ আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাতে এশার নামাজের পর মুসল্লিরা মসজিদের পাশ্ববর্তী আজিজের মালিকানাধীন দোকানে  নিয়মিত চলতে থাকা জুয়ার আসরে বাঁধা দিতে গেলে চিহ্নিত জুয়াড়ি  বশিরের নেতৃত্বে মুসল্লিদের উপর হামলা করে জুয়াড়িরা। এতে  মুসল্লি নুর উল্লাহ গুরুতর আহত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযোগ উঠেছে ঐ জুয়ার আসর থেকে পুলিশের নামে মাসোহারা আদায় করা হয়। যার কারনে জুয়াড়িরা বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘটিত ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি শহরের ভেদভেদি বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

অনিয়মের অভিযোগে রাঙামাটি বিআরটি এ দুদকের অভিযান

বরকলে অপহরণ হত্যা চেষ্টা মামলায় দুজন কারাগারে

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ‘কমিউনিটি আই ভিশন সেন্টার’

গরীব দুঃস্থ ২ শতাধিক পরিবারকে রামগড় বিজিবির সহায়তা প্রদান

লংগদুতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০ হাজার মানুষের দুর্ভোগ

বর্ণাঢ্য আয়োজনে রামগড়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব পালিত

জেলা পরিষদ পুনর্গঠনে ৪ উপজেলা প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

রাঙামাটিতে ট্যুর গাইড ও হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

error: Content is protected !!
%d bloggers like this: