মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ৯, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে মঙ্গলবার সকালে (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ও ঈদগাঁও উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির।

সহকারী শিক্ষক শাহ জালালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী আল মঈন শাহরিয়ার, ঈদগাহ রশিদ আহমদ কলেজ অধ্যক্ষ ফজলুল করিম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

একইদিন দুপুরে শুরু হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আলী। অনুষ্ঠানে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত এবং নারী উদ্যোক্তা কৃষাণীকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ আলী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তৃতীয় দফায় সাজেকে তিন দিন পর্যটন ভ্রমণে নিরুৎসাহিত

বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

৪৮ঘন্টার মধ্যে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে হুশিয়ারি নেতৃবৃন্দের

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা, প্রস্তুত ৩৬ আশ্রয়কেন্দ্র

রাঙামাটির দুই মেয়রের পদত্যাগ দাবিতে আন্দোলন

খাগড়াছড়িতে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম সাইট সিলেকশন

কাপ্তাইয়ে প্রোগেসিভ আলোচনা সভা অনুষ্ঠিত 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক দুলাল হোসেন

error: Content is protected !!
%d bloggers like this: