মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাজে বাধা দেওয়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির নিন্দা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাজে বাধাদানকারী পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে একটি সাম্প্রদায়িক মদদপুষ্ট দল উল্লেখ করে কমিশনের কাজে বাধাদানে নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির পাঠানো এক প্রেস বিবৃতিতে নিন্দা জানান সংগঠনটির সভাপতি গৌতম দেওয়ান।

প্রেস বিবৃতিতে গৌতম দেওয়ান বলেন, “পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন একটি সরকারি প্রতিষ্ঠান, যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিশন সৃষ্টি হওয়ার প্রায় দুই যুগ পরেও এই কমিশন নানান কারণে তার ন্যূনতম অভীষ্ট লক্ষ্যও অর্জন করতে পারেনি। তার অন্যতম কারণ কমিশনের কার্যক্রমে পার্বত্য চট্টগ্রামের কতিপয় জাত্যভিমানী ও পাহাড়ি বিদ্বেষী বাঙালি সংগঠনসমূহের প্রতিনিয়ত বাধাপ্রদান, যা অত্যন্ত নিন্দনীয়।”
বিবৃতিতে তিনি আরো বলেন, “দীর্ঘ আড়াই বৎসর পরে রাঙামাটিতে ৭ সেপ্টেম্বরে কমিশনের বৈঠকের বাধাদানের উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামধারী সংগঠনের হরতাল আহবান ও এর সাম্প্রদায়িক মনোভাবপ্রসূত ৭ দফা দাবিনামার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
দীর্ঘদিন পর শুরু হওয়া কমিশনের এ বৈঠককে আমরা স্বাগত জানাই এবং কমিশনের কার্যকর করার লক্ষে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনতিবিলম্বে বাস্তবায়নের আহবান জানায় নাগরিক কমিটি। সেগুলো হল
ক) পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য অনতিবিলম্বে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক আহবানসহ যথাযত পদক্ষেপ গ্রহণ করা।
খ) ভূমি বিষয়ক মন্ত্রনালয়ের পেশকৃত পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বিধিমালা  পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রস্তাবানুসারে অনতিবিলম্বে প্রনয়ন করা।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭ এর অভিপ্রায় এগিয়ে নেওয়ার জন্য ভূমি কমিশনের সংশোধিত সংশ্লিষ্ট আইনে কমিশনের গঠন, এখতিয়ার ও পদ্ধতিসহ অন্যান্য বিধানাবলী যথাযতভাবেই অন্তর্ভুক্ত রয়েছে বিধায় বর্তমান পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনের কোন প্রয়োজন নেই বলে আমরা মনে করি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে দূর্গমতার বাঁধা দূর করছে সড়ক- নিখিল কুমার চাকমা

খাগড়াছড়িতে আদিবাসী দিবস পালন / আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

লক্ষ্মীছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / দুর্গম লক্ষ্মীছড়ি এখন বহুমাত্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু

কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত 

হাসপাতাল দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে বর্ণাঢ়্য র‍্যালি

ইবনে সিনা ট্রাস্ট ও ফ্যাড-ক্যাব-এর মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

১০৬ বছরের ঈদগাঁও কালি মন্দিরের পাশে ২০০ বছরের পুরনো পুকুর!

রাজস্থলীতে চাঁদার দাবিতে রাজমিস্ত্রীকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরকার কাপ্তাই ও পাহাড়ী পরিত্যক্ত জায়গায় নতুন নতুন সোলার প্ল্যান্টের উদ্যোগ নিয়েছে–সচিব

error: Content is protected !!
%d bloggers like this: