মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে মহাপিন্ড দান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
কিকিউ মারমা, বান্দরবান।
নভেম্বর ২৮, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধমার্বলম্বীদের মহাপিন্ড দান অনুষ্ঠান।

বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী দানোৎসবে মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হল কঠিন চীবন দান উৎসব।

মহাপিন্ড দান অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বান্দরবান খিয়ং ওয়া কিয়ং (রাজবিহার) থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্নাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে বান্দরবানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই পিন্ডানের প্রায় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পিন্ডদান গ্রহণ করেন।

অনুষ্টানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, সদস্য ক্যসাপ্রু মার্মাসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষেরা।

এসময় পুণ্যলাভের জন্য শহরে প্যান্ডেল সাজিয়ে নর-নারীরা সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষুদের নিকট পিন্ড (নগদ অর্থ, চাউল, মৌমবাতি, বিভিন্ন কাঁচা ফল, পূজা সামগ্রী) দান করেন ভক্তরা।

বৌদ্ধ ধর্মালম্বীদের পাশাপাশি দর্শনার্থীদের অংশগ্রহণে এ সময় বান্দরবান শহরজুড়ে সৃষ্টি হয় এক মিলনমেলার।

সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলনের মাধ্যমে শেষ হবে দিনব্যাপী এই দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের।

উল্লেখ্য যে, কথিত আছে গৌতম বৌদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে ছোয়াং (খাদ্য) সংগ্রহ করতেন। তারই ধারবিহিকতায় বান্দরবানের বৌদ্ধ ধর্মলম্বীরা যুগযুগ ধরে এই উৎসব পালন করে আসছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

৫ দফা দাবি আদায়ে কাপ্তাই পিআইও অফিসে কর্মবিরতি

বিদ্যালয়ের মাঠ জুড়ে ইটের খোয়া কংক্রিট বালুর স্তুপ

কেপিএম কর্তৃপক্ষের সাথে কাপ্তাই প্রেসক্লাবের নব গঠিত কমিটির মতবিনিময়

৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু বান্দরবানে

দুর্গম সীতা পাহাড় পাড়া কেন্দ্র পরিদর্শনে কাপ্তাই ইউএনও 

মেধাবি শিশু রুজির ২টি কিডনী নষ্ট, সাহায্যের আবেদন 

সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ছাত্র নেতা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

রামগড়ে আগুনে পুড়লো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান

চন্দনাইশ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন, সভাপতি মোজাম্মেল-সম্পাদক কামরুল

error: Content is protected !!
%d bloggers like this: