বুধবার , ১৬ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তিন উপজেলার সাথে দূরপাল্লার যানচলাচল বন্ধ

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১৬, ২০২২ ৫:২০ অপরাহ্ণ

 

দীঘিনালা প্রতিনিধি। 

খাগড়াছড়ির দীঘিনালা এবং রাঙামাটির লংগদু, বাঘাইছড়ি উপজেলাসহ ৩ উপজেলার সাথে দেশের দূরপাল্লার যাত্রীবাহি ও পণ্যবাহী যানচলাচল বন্ধ রয়েছে।

গতকাল ১৫ মার্চ বিকাল ৫ টায় দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর ঘাট এলাকায়, ঢাকা-গামী যাত্রীবাহী একটি শান্তি পরিবহনের যাত্রী নামিয়ে আগুন দড়িয়ে দেয় দূবৃত্তরা। এসময় শান্তিপরিবহনটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খাগড়াছড়ি শান্তিপরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ জানান, এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়।

গতকাল গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় চালকরা আতঙ্কে সকাল থেকে তিন উপজেলার সাথে দেশের অন্যনো জেলার সাথে দূরপাল্লার সব ধরনের পণ্যবাহী এবং যাত্রীবাহি যানবাহন চলাচল বন্ধ রেখেছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সাথে যাত্রীবাহি দু’একটি পরিবহন চলতে দেখা গেলেও। উপজেলার বাবুছড়া সড়কে গতকাল থেকে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।

এদিকে রাঙামাটির বাঘাইছড়ি, বাঘাইহাট, মাচালং, লংগদুর সাথে খাগড়াছড়ি সড়কপথ হওয়ায় খাগড়াছড়ি লংগদু, বাঘাইছড়ি সড়কেও স্থানীয় মাহিন্দ্র, সিএনজি, চাঁদের গাড়িগুলো যাত্রী এবং পণ্য আনা নেওয়া বন্ধ রেখেছে।

লংগদু, বাঘাইছড়ি ও দীঘিনালাসহ ৩ উপজেলার দায়িত্বরত শান্তি পরিবহনের ম্যানেজার নাসের জানান, গতকাল আমাদের বাবুছড়া থেকে ঢাকা-গামী একটি যাত্রীবাহি শান্তি গাড়িতে আগুন দিয়ে পুড়ে দেয় দূবৃত্তরা। এতে আমাদের গাড়ির চালকরা নিরাপত্তাহীনতা মনে করে গাড়ি চালাচ্ছে না

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১১৪০ জন পরীক্ষার্থী

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে জুলাই পূনর্জাগরণ তথ্যচিত্র প্রদর্শন

মহালছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

ধর্ষণকে সাম্প্রদায়িক ইস্যু বানানোর প্রতিবাদে রাঙামাটিতে নৌ পথে মানববন্ধন পিসিসিপির

পাহাড়ের সকল জনগোষ্ঠির স্থায়ী শান্তির জন্যই প্রধানমন্ত্রী পার্বত্যচুক্তি করেছেন – বীর বাহাদুর

দীঘিনালায় আইএফআইসি ব্যাংকের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন

রামগড়ে ধানের শীষের পক্ষে জেলা বিএনপির গণসংযোগ

ঈদগাঁও থানা পরিদর্শনে এসপি এএনএম সাজেদুর রহমান

রামগড়ে ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইনের বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আল্টিমেটাম শেষে ডিসি অফিস শাটডাউনের ঘোষণা রাবিপ্রবি শিক্ষার্থীদের

error: Content is protected !!
%d bloggers like this: