সোমবার , ৫ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কাপ্তাইয়ের এতিমদের খাওয়ানো হলো দুধ ও ডিম 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ৫, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

 

রাঙামাটির  কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের   আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার ( ৫ জুন) সকাল ১০ টায়   কাপ্তাই সুইডিশ এলাকা দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা, জেটিঘাট আল আমিন নূরিয়া মাদ্রাসা এবং  আফসারের  টিলা মাদ্রাসা ও এতিমখানার অসহায় ও সুবিধাবঞ্চিত ১শত ৫০  জন এতিম শিশুদের মাঝে প্রত্যেককে একটি করে সেদ্ধ ডিম ও আড়াইশ মিলিমিটার করে দুধ খাওয়ানো হয়।

এই উপলক্ষে  দারুল উলুম হাফেজিয়া  নূরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।  আলোচনা সভার সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ এনামুল হক হাজারী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে । এইসময় তিনি বলেন, মানসিক স্বাস্থ্য বিকশিত হবার জন্য পুষ্টিকর খাবার গ্রহন করতে হবে।

উপজেলা উপসহকারী  প্রাণী সম্পদ কর্মকর্তা চিংহ্লাউ মারমার সঞ্চালনায়   এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, মাদ্রাসার পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন, কাপ্তাই  প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো ” টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী “

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আইডিএফের দুঃস্থ প্রবীণদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সন্ত্রাসী মুরগী মিলন র‍্যাবের হাতে আটক

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বাঘাইছড়িতে স্থগিত, লংগদু ও নানিয়ারচরে ভোট

মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ধূপ্যাচর যুবসংঘ 

খাগড়াছড়িতে একই দিনে ৩ আত্মহত্যা

সেনাবাহিনী সর্বদা পাহাড়ে ও সমতলে অসহায়দের পাশে আছে

গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ ও পাহাড়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

রাঙামাটির রিজার্ভ বাজারের হোটেল ‘হিল এড্রেস’ থেকে ২ নারীসহ লংগদুর ৩ যুবক গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: