বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ব্যাঙছড়ি নতুন পাড়ার সড়ক ও সেতু ধসে হাজারো মানুষ চরম দুর্ভোগে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ব্যাঙছড়ি নতুন পাড়ার একমাত্র চলাচলের সড়ক ও ব্রিজ ধসে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রায় দুই মাস আগে টানা বর্ষণে সড়কটির একটি অংশ মাটির নিচে ধসে যায়। এতে পাড়ার বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও দেখা দিয়েছে ভোগান্তি।

স্থানীয়রা জানান, ব্যাঙছড়ি ডাবল ব্রিজ ও নতুন পাড়া এলাকার এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। পাড়ার বাসিন্দাদের যাতায়াতের পাশাপাশি ঝুম চাষের ফসল ও বিভিন্ন ধরনের সবজি এই সড়ক দিয়ে বাজারে আনা-নেওয়া করা হয়। সড়কটি ধসে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী, বয়স্ক মানুষ ও কৃষকদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, নতুন পাড়ায় প্রায় ১০০ পরিবারের দেড় হাজারের বেশি মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষণে ধসের পর পরিস্থিতি আরও নাজুক হয়েছে। দ্রুত সড়ক ও ব্রিজটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

পাড়ার হেডম্যান সুইচিমং মারমা ও মংসিলা কার্বারী বলেন, “আমাদের একমাত্র চলাচলের সড়কটি ধসে যাওয়ায় পাড়ার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। দ্রুত সড়কটি মেরামতের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।”

স্থানীয় বাসিন্দা সুই প্রু মারমা ও উচিপ্রু মারমা বলেন, “সড়কটি ধসে যাওয়ায় স্কুল-কলেজপড়ুয়া ছেলে-মেয়েরা এবং অসুস্থ ও বয়স্ক মা-বাবাকে নিয়ে চলাচলে অনেক কষ্ট হচ্ছে। আমরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।”

৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইমান আলী বলেন, “সড়কটি ধসে যাওয়ার ঘটনা সত্য। এ কারণে এলাকাবাসীর চলাচলে ভোগান্তি হচ্ছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সাময়িকভাবে চলাচলের উপযোগী করতে কিছু মেরামত কাজ করেছি। স্থায়ীভাবে সড়কটি সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।”

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, “আপাতত আমাদের কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে আগামী দিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কটির ক্ষতি আরও বাড়তে পারে। এতে নতুন পাড়ার দেড় হাজারের বেশি মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল; সম্পাদক কামাল

রাজস্থলীতে শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচন

বাঘাইছড়িতে বড় হুজুর কেবলা (রহ.)-এর ২৫তম ওফাত বার্ষিকী পালিত

রাঙামাটিতে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে বনফুল সুইটসকে অর্থদন্ড

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কাউখালিতে প্রশিক্ষণের সময় তিন পুলিশ সদস্য আহত

রাঙামাটির লংগদুতে সড়কের কাজ শেষ হতে না হতেই সড়ক ধস

রাঙামাটিতে দীপংকর তালুকদার এগিয়ে

রাঙামাটিতে দুর্বৃত্তরা আগুন দিল সিএনজিতেঃ যানবাহন চলাচল বন্ধ, ২ ঘন্টা পরে চালু 

রাঙামাটির কুতুকছড়িতে আগুনে দোকান বসতঘর পুড়ে ছাই

error: Content is protected !!
%d bloggers like this: