সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি পৌরসভার অবৈধ দখলদারের তিন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

রাঙামাটি পৌরসভা কার্যালয়ের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে ব্যবসা করা দখলদারের তিনটি বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার(৯ সেপ্টেম্বর) দিনব্যাপি উচ্ছেদ কার্যক্রম চালান পৌর কর্তৃপক্ষ। সকাল থেকে পেীরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রমিকরা এসব স্থাপনা উচ্ছেদ করতে শুরু করেন। এসময় মাচাংঘরের আদলে টিনের চালার তৈরি দুটি দোকান ও একটি পরিত্যক্ত রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়। তবে এসময় দখলদারদের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েক বছর আগে রাজনৈতিক বিবেচনায় সদ্য সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর কাছ থেকে তিনশ’ বর্গফুট আয়তনের একটি প্লট নামমাত্র মূল্যে বাৎসরিক বরাদ্দ নেন জনৈক মনিকা আক্তার।সেখানে একটি মাচাং রেস্টুরেন্ট নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম চালান।কিন্তু ভাড়া পরিশোধ না করে আরও দুটি দোকান নির্মাণ করে স্থানীয়দের কাছে অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিলেন। বরাদ্দের শর্ত ভঙ্গ ও আরও দুটি দোকান নির্মাণ করায় বরাদ্দ বাতিল করে স্থাপনা সরিয়ে নিতে দফায় দফায় নোটিশ দেওয়া হলেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে উচ্ছেদ করতে পারেনি পৌর কর্তৃপক্ষ।

সর্বশেষ আজ রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ও পৌর প্রশাসক নাসরীন সুলতানা এই উচ্ছেদ কার্যক্রম চালান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ সমাবেশ

কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমিতে বিদায় সংবর্ধনা

‎রাঙামাটিতে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারে তরুণদের এগিয়ে আসার আহ্বান ‎

রাঙামাটিতে ৩ দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

দীঘিনালায় / ঘরছাড়া চার কন্যা ও পিতার পাল্টা সংবাদ সম্মেলন 

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত 

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

নিখিল কুমারের নেতৃত্বে রাঙামাটি আওয়ামীলীগ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

পার্বত্য চট্টগ্রামের বন ঝুঁকিপূর্ণ! সংরক্ষণের জন্য এর জরিপ করা প্রয়োজন-পার্বত্য প্রতিমন্ত্রী

এনসিপির রাঙামাটি সদর, নানিয়ারচর, লংগদু, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত

error: Content is protected !!
%d bloggers like this: