রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শীতে অসহায় মানুষের পাশে সীপকস: বাঘাইছড়িতে ৫০ পরিবার পেল শীতবস্ত্র

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১১, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) উপ-শাখা, মারিশ্যা (২৭ বিজিবি)’র উদ্যোগে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র আওতাধীন বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, বাবুপাড়া ও বাঘাইছড়ি মুখ এলাকায় মোট ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন উপ-শাখা সীপকস, মারিশ্যা’র সাধারণ সম্পাদিকা ফারজানা ইসলাম। এ সময় তিনি বলেন, “তীব্র শীতের কারণে যেন সাধারণ মানুষ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সীপকসের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-শাখা সীপকস, মারিশ্যা’র কোষাধ্যক্ষা জারিন তাসনিম মিম, সদস্যা হৈমন্তী দত্ত, মোছা. নাসরিন, সমন্বয়কারী অফিসার মেজর এম. শাহিনুর রহমানসহ অন্যান্য বিজিবি সদস্যবৃন্দ।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় সুবিধাভোগীরা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল কাপ্তাই সফরে আসছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

আদিবাসী স্বীকৃতির দাবিকে দেশবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে পিসিসিপির স্মারকলিপি প্রদান

বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি

স্বাধীনতার ৫০ বছরে প্রথম জেলা প্রশাসক হিসেবে ডাবুয়া সফরে গেলেন মিজানুর রহমান

বান্দরবানে টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

ঈদগাঁও- ঈদগড় সড়কে ডাকাতি বন্ধের দাবীতে ফান রান ম্যারাথন অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

দীঘিনালায় নিম্নাঞ্চল প্লাবিত সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

কার্পাস তুলার বাম্পার ফলন মানিকছড়িতে

error: Content is protected !!
%d bloggers like this: