মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাতে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থানা পুলিশের পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের শ্রদ্ধা জানিয়ে পুষ্প নিবেদনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান ।

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মির্জা জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধুরী ও ডাঃ স্বপন চক্রবর্তী, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাগণ,
শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ২ মিনিট নিরবতা পালন করা হয়।

সকাল সাড়ে ৯:০০ ঘটিকায় মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম জাতীয় পাতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুচকাওয়াজে মহালছড়ি থানা, আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ডিসপ্লেতে ফুটে উঠে ২৪ এর জুলাই আন্দোলনের চিত্র। অনেকেই এই ডিসপ্লে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ে। অনুষ্টান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান সহ মহালছড়ি উপজেলা প্রেসক্লাবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সকাল ১১:০০ ঘটিকায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সম্মাননা অনুষ্ঠানে শুরুতে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের কাছে মহান মুক্তিযুদ্ধের কথা গুলো শুনেন।

বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ আমাদের কেবল একটি ভূখণ্ড নয়, একটি আত্মমর্যাদাশীল জাতিসত্তা উপহার দিয়েছে। যাদের আত্মত্যাগে এই বিজয় অর্জিত হয়েছে, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো মানেই তাদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করা। সততা, ন্যায় ও দায়িত্ববোধের মাধ্যমে মহালছড়িকে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী উপজেলায় রূপান্তর করাই হবে বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।

বিকাল ৩:০০ ঘটিকায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলার শুভ উদ্ভোধন করেন,এবং স্টল পরিদর্শন শেষে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা প্রশাসন,মহালছড়ি শিল্পকলা একাডেমি এবং খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির দুর্গম বড়থলিতে দুস্থ-অসহায় মহিলাদের নগদ অর্থ সহায়তা

বদরখালী সমিতির নির্বাচনে লড়বেন ৩২ প্রার্থী, প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে দাবি / পানছড়ির আবু তাহের শিবির কর্মী ছিলো !

খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ৮দফা দাবি

কাপ্তাই প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দীঘিনালায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

খাগড়াছড়িতে সাহিত্য মেলা উদ্বোধনে জেলা প্রশাসক / মনের অনুভুতি প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো সাহিত্য

রাবিপ্রবিতে ৩৫০ গবেষকের অংশগ্রহণে পর্দা নামলো আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভাল’র

গণমাধ্যম সংস্কার কমিশনে আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

রাবিপ্রবি প্রীমিয়ার লীগ ক্রিকেট খেলার শুভ উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: