সোমবার , ২০ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে; নিহত ৬

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মার্চ ২০, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ

বান্দরবানে রুমা উপজেলা বগালেক এলাকায় দুটি টিএস গাড়ী (মিনি ট্রাক) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদের নীচে পড়ে গেলে ঘটনাস্থলে ছয় জন নিহত হয়েছেন।

তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায় নি।
সোমবার (২০মার্চ) দুপুরে রুমা ৩নং রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বগালেক সড়কের এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা অং বম।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, যাত্রীরা সবাই ভিজিডি চাউল ও সঞ্চয় উত্তোলন করার জন্য রুমা সদরে টিএস গাড়ী যোগে যাচ্ছিল।

পথে মধ্যে বগালেক থেকে দুটি টিএস গাড়ী (মিনি ট্রাক) নামার সময় পিছনের ট্রাক ব্রেক ফেইল করে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলমান গাড়িটিকে ধাক্কা দিলে দুটি গাড়ি পাহাড়ের গভীর খাদে পড়ে যায়।

ঘটনাস্থলে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রুমা থানা ওসি আলমগীর হোসেন জানান, খাড়া পাহাড় থেকে নীচে নামার সময় পিছনে ট্রাক ব্রেকফেল করলে সামনে চলমান ট্রাকে ধাক্কায় দেয়। পরে দুটি ট্রাক খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে স্বাস্থ্য ঝুকি অনেকাংশ হ্রাস পাবে- মন্ত্রী দীপেন দেওয়ান

সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পায়ে পচনধরা সেই মা ও হতদরিদ্র শিশুকে আর্থিক সহায়তা প্রদান সেনবাহিনীর

রাঙামাটিতে শানে সাহাবা খতীব কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সকল সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী

জুরাছড়ির কথা ভুলেন নি মাহফুজ; দেশসেরা মেয়েদের পাঠালেন উপহার

বিলাইছড়িতে মানসম্মত শিক্ষা বিষয়ক সভায় মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা প্রদান

আঞ্চলিক পরিষদ পরিদর্শন ও সন্তু লারমার সাথে বৈঠক করলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বাঘাইছড়ি ২৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: