বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়ির দুর্গম ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম ও লোকবল গেল হেলিকপ্টারে 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ৪, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১২ ঘটিকার সময় ২৭ বিজিবি মারিশ্যা জোন হেলিপ্যাড হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে দুর্গম কেন্দ্রগুলোতে পৌছানো হয়েছে সরঞ্জনাম ও লোকবল। ৬ টি ভোট কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের নিউলংকর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাইছড়ি ইউনিয়নের শিজক দজর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র।

২৯৯ নং রাঙ্গামাটির আসনের বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার রয়েছে ৭৬৩৮২ জন ভোট কেন্দ্র রয়েছে ৩৯ টি, তারমধ্যে ‌১৮ টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ণ সড়ক পথে ১২ টি কেন্দ্র এবং হেলিকপ্টারে যেতে হয় ৬ টি কেন্দ্রে। ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলি প্যাড হতে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আজ ৪ টি কেন্দ্রে সরঞ্জাম ও সাজেক ইউনিয়নের ৫ টি কেন্দ্র এবং বাঘাইছড়ি ইউনিয়নের ১ টি কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোট গ্রহণের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্তগণ। আজ পৌছানো হয়েছে ৪ টি কেন্দ্রের সরঞ্জাম ও লোকবল আগামীকাল বাকী দুই কেন্দ্রে পৌছে যাবে বাকি সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত লোকবল।

রাঙ্গামাটি আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামীলীগের মনোনীত দীপংকর তালুকদার, তৃণমূল বিএনপি মনোনীত মিজানুর রহমান এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনীত অমর কুমার দে। বাঘাইছড়ি উপজেলার নির্বাচন পরিস্থিতি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান এখন পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের চিৎমরম হেডম্যানপাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়

রাঙামাটিতে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল উদ্ধার ও হস্তান্তর

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাঙামাটির নানিয়ারচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

‎রাঙামাটিতে খেলাফত মজলিসের মনোনয়নপত্র সংগ্রহ

জুরাছড়িতে মহান একুশের বিশেষ লাকী কুপন ড্র

রাঙামাটি জেলার  শ্রেষ্ঠ এসআই নির্বাচিত  কাপ্তাই থানার মো: ইমাম উদ্দীন

প্রবারণা পূর্ণিমায় কাপ্তাইয়ে বর্ণিল ফানুস উড়ল আকাশে

মহালছড়িতে সার্বজনীন বিশ্বকর্মা পূজা: মন্ডপে গিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি

‎হরিণা জোন বিজিবির মানবিক উদ্যোগ, অসহায় ১৫ পরিবার ও মাদ্রাসায় আর্থিক অনুদান ‎

error: Content is protected !!
%d bloggers like this: