সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ১৬, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরে অবস্থিত শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন-বিজিবির রাঙামাটি  সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, পিএসসি।

১৬ (ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মহান স্বাধীনতা যু্দ্ধে সর্বোচ্চ আত্নাহুতিদারী শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এসময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর চৌকষ ও সুসজ্জিত গার্ড দলের সদস্যগণ গার্ড অব অনার প্রদান করেন এবং বিউগলের অন্তিম সুরে উপস্থিত সকলে শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির এই সূর্য সন্তানকে।

এসময় সেক্টর কমান্ডার  বলেন, আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২০ এপ্রিল পার্বত্য রাঙ্গামাটি জেলা নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার চেংড়ী খালে প্রতিরক্ষা অবস্থানে থাকাকালীন পাক হানাদার বাহিনীর সৈন্য দলের ০২টি লঞ্চ ও ০১টি স্পীডবোটকে মেশিন গান দিয়ে গুলি করে নদীতে ডুবিয়ে দেন। তাঁর এহেন বীরত্বপূর্ণ সাহসিকতার ফলে পাক হানাদার বাহিনীর সৈন্য দল পশ্চাদপসরণে বাধ্য হয়। পরবর্তীতে পাক হানাদার বাহিনীর মর্টারের গুলি আঘাতে এই স্থানে মহান অকুতোভয় বীর শাহাদাত বরণ করেন। আর এই মহান আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হয় আমাদের কষ্টার্জিত স্বাধীনতা। বাংলাদেশ সরকার তার বীরোচিত আত্মত্যাগের জন্য সর্বোচ্চ উপাধি ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করেন।

উক্ত অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া সহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য ঔষধ বিতরণ করেছে বিজিবি

কাপ্তাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোনঘর শিশু সদনে রেজাউর রহমান গার্লস হোস্টেল উদ্বোধন

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর ৫ম সভা অনুষ্ঠিত

রাঙামাটি বিএম ইনস্টিটিউটে যাওয়ার রাস্তা নাই

রামগড় দক্ষিণ গর্জনতলীতে মাদ্রাসার শিক্ষক কর্তৃক বলাৎকারের শিকার ছাত্র

ইউপিডিএফ নেতা শান্তিদেব চাকমা মারা গেছেন; ইউপিডিএফের শোক

বাঘাইছিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য কাব্যের ত্রাণ বিতরণ

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও  টেউটিন বিতরণ

আনন্দ হাটে ডিমের ডজন ১ টাকা! একটি জামা ২ টাকা

error: Content is protected !!
%d bloggers like this: