শনিবার , ২২ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপি যোগব্যায়াম প্রদর্শন সম্পন্ন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুন ২২, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

“নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে দুই দিনব্যাপি আন্তর্জাতিক যোগব্যায়াম/ইয়োগ দিবস উদযাপিত হয়েছে। খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের বর্ণিল আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

শনিবার(২২জুন) ভোর সাড়ে ৫টায় খাগড়াছড়ি সদরস্থ জিরোমাইল থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে আলুটিলা পর্যটন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আৰোচনা সভার পরপরেই বিভিন্ন ধরনের যোগব্যায়ম প্রদর্শন,প্র্যাকটিক্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে আলোচনা সভায় খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা ও সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা’র উপ-মহাব্যবস্থাপক সমর কান্তি ত্রিপুরা বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ইয়োগা প্রশিক্ষণার্থীরা যোগ দেন। শুদ্ধ যোগচর্চার প্রসারে প্রাচীন ইয়োগা খাগড়াছড়িতেও ধারাবাহিক কাজ করে যাচ্ছে, তারই স্বীকৃতি এবারের আন্তর্জাতিক যোগ দিবস ব্যাপক মানুষকে আন্দোলিত করবে, যোগ সম্পর্কে আগ্রহী করে তুলবে, যা সকলেই

শুদ্ধ যোগ চর্চাকে আরও প্রসারিত রাখবে। ইয়োগা বা যোগব্যায়ম হল শরীর আর মন যুক্ত করে সুস্থ থাকার এক প্রাচীন পদ্ধতি।  ইয়োগার বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা ও যোগব্যায়াম প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ দিন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলে প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, ডাক্তার রাজর্ষী চাকমা, খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের পরিচালক সাগরিকা ত্রিপুরা, প্রশিক্ষক অর্পন বিকাশ ত্রিপুরাসহ ইয়োগা প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেক মাচালং সড়কে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সনাকের উদ্যোগে রাঙামাটিতে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা

বাঘাইছড়িতে বন্যার্ত্যদের মাঝে বিনামূল্যে খাবার ও  চিকিৎসা সেবা প্রদান মারিশ্যা জোন’র

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

কাপ্তাইয়ে পানির উৎসসমুহ চিহ্নিত ও ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা 

ফুটবলার রুপনা চাকমার মা পেলেন রোকেয়া দিবসের সম্মাননা

ধনপাতা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

চম্পাকুঁড়ি খেলাঘর আসরের শীতবস্ত্র বিতরণ

চন্দনাইশে ৪৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ভাতিজা-ভাগিনারাই বলে ওয়াদুদ ভূঁইয়া হত্যাকারি : মংসুইপ্রু চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: