শুক্রবার , ২ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তিতে লংগদুতে বিজিবির উদ্যোগে নানান কর্মসূচি পালন

প্রতিবেদক
ওমর ফারুক মুছা, নিজস্ব প্রতিবেদক, লংগদু
ডিসেম্বর ২, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ

পার্বত্য  চুক্তির ২৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর (৩৭বিজিবি) জোনের উদ্যোগে শান্তি র‌্যালী, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ ও কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে গুলশাখালী বর্ডারগার্ড বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুলের সামনে থেকে শান্তি র‌্যালী বের হয়ে চৌমুহনী বাজার ঘূরে এসে রাজনগর জোনের খেলার মাঠে এসে শেষ হয়।
এ সময় রাজনগর (৩৭ বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ মোঃ শাকিল আলম (এসপিপি) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এরপরই তিনি জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ২শতাধিক দরিদ্রদের মাঝে শীত কম্বল বিতরণে অংশগ্রহণ করেন।
এছাড়াও বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ মোঃ শাকিল আলম জোনের আয়োজনে সন্মেলন কক্ষে সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গণশুনানিতে যোগ দেন।
এসময় বিজিবি জোনের ক্যাপ্টেন ও আরমও মোঃ রসুল আমিন, এডি মোঃ হাফিজুর রহমান, বর্ডারগার্ড মডেল কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, এলাকার পাহাড়ী বাঙালি হেডম্যান- কার্বারী, ইউপি মেম্বার, গন্যমান্য ব্যাক্তিগন সহ শিক্ষক, ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।
গণশুনানিতে জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ মোঃ শাকিল আলম (এসপিপি) বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স জারী রেখেছি। কোন অবস্থায় মাদকের সাথে অপোষ নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে আসছি। অপরাধীদের কোন জাত ধর্ম নাই। তারা যে গোষ্ঠীর হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে পানিস্বল্পতা: দিন দিন কমছে বিদ্যুৎ উৎপাদন

রাজস্থলীতে দুই খিয়াং পরিবারের বসতঘর পুড়ে ছাই 

চন্দ্রঘোনায় কোভিডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে এসডিজি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ: মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক

লংগদুতে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ির দুর্গম লোগাংয়ে নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

জনস্বার্থে সেতু রক্ষায় উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ চায় স্থানীয়রা

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন পালিত

মহালছড়িতে বর্ণিল আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়িতে যুবদলের ৫ নেতাকর্মী আটক

error: Content is protected !!
%d bloggers like this: