বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৩, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ

গণপ্রকৌশল দিবস এবং ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স’র (আইডিইবি’র) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে র‍্যালি এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বিএসপিআই চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রতিষ্ঠানে সিভিল উড ডিপার্টমেন্টে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইডিইবি, কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ কবির হোসেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিল লিমিটেড (কেপিএম) এর নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ও আইডিইবি, কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি ইমাম ফখরুদ্দীন রাজি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন ও বিএসপিআই এর ভাইস প্রিন্সিপাল প্রকৌশলী রহমত উল্লাহ।

বিএসপিআই এর অটোমোবাইল টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষক ও সংগঠনের কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালী ও আলোচনা সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের  অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: