বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১ আহত ১৬

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
এপ্রিল ২৮, ২০২২ ১:২০ অপরাহ্ণ

রাঙামাটির আসামবস্তি কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় নির্মাণাধীন সেতু ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান প্রায় ২০/২২ জন শ্রমিক সকাল থেকে সেতুর ঢালাইয়ের কাজ করছিল। ঢালাই চলাকালে এক পর্যায়ে মিক্সার মেশিনসহ সেতুর স্লেব ধসে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে ঢালাই নেতৃত্বে থাকা মাঝি রফিকের মৃত্যু হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা শওকত আকবর খান বলেন মোট ১৬ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এ থেকে রফিক নামে একজনের মৃত্যু হয়েছে। বাকী আরেকজনের অবস্থা বেশ আশংকাজনক। বাকীরা একটু তার চেয়ে ভাল। এদিকে থবর পেয়ে রাঙামাটি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় স্থানীয়রা নির্মাণকারী প্রতিষ্ঠানকে দোষারোপ করছেন। কারণ এত বড় সেতু ঢালাইয়ের সেল্টারিং কাজে ব্যবহার করা হচ্ছিল স্থান কাঠের খুটি। ফলে অল্প ঝাকুনিতে সেল্টারিং ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পর নির্মাণকারী সংস্থা এলজিইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে তাৎক্ষনিক গণমাধ্যমের সাথে এলজিইডির কোন কর্মকর্তা কথা বলেনি।

রাঙামাটিতে নির্মাণাধীন সেতু ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই আইডিইবি’র আলোচনা ও ইফতার মাহফিল 

শারদীয় দুর্গোৎসবে ঈদগাঁওয়ের পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন লুৎফুর রহমান কাজল

সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা

রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু 

কাপ্তাই থানা পুলিশ এর ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ইউনিক আইডি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা ইউজিসির

কাপ্তাইয়ে পাচারকালে সেগুন ও গামার কাঠ আটক

রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন: সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের

লংগদু সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা

দেশ সেবায় কাজ করে যাচ্ছে আনসার ভিডিপি

error: Content is protected !!
%d bloggers like this: