বুধবার , ২০ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক সেবনে যুবকের জেল

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২০, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের  অভিযানে  দুটি প্রতিষ্ঠানকে ২ মামলায় ৬ হাজার টাকা জরিমানা এবং ১ জনকে  মাদক আইনে ১৫ দিনের কারাদন্ড সহ ৫শ’টাকা জরিমানা করা হয়েছে।

‎বুধবার (২০ মে) বিকেল আড়াই টা হতে সাড়ে ৩ টা পর্যন্ত  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

‎এসময় পরিবেশ আইনে পলিথিন ব্যাগ রাখায় দায়ে নতুনবাজারের ব্যবসায়ী মো: নুরনবী কে  ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী  মো. সালাউদ্দিনকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

‎এছাড়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. রবিউল হোসেন রনি নামে এক যুবককে মাদকদ্রব্য সেবনের দায়ে মাদকদ্রব্য আইনে ৫শ’টাকা জরিমানা আদায় এবং ১৫দিনের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

‎এসময়  কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তোফায়েল আহমেদ ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টশন সভা

ব্যস্ততা নেই কাপ্তাইয়ের কামার পল্লিতে

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

রামগড়ে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি

বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীসহ পার্বত্যাঞ্চলের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে-অ্যাডভোকেট মামুন

ঘুষ ছাড়া ফাইল ধরেন না বাঘাইছড়ি একাউন্ট অফিসার পেয়ার মোহাম্মদ

কাপ্তাইয়ে পবিত্র ঈদে- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

পদোন্নতি পরীক্ষায় দেশ সেরা রাঙামাটির এটিএসআই রাহাত

নিখিল কুমার চাকমাকে বাঘাইছড়িতে সংবর্ধনা

ডিজিটাল নিরাপত্তা আইনে খাগড়াছড়ির ৩ সাংবাদিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!
%d bloggers like this: