শুক্রবার , ১ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাতের আঁধারে পাচারের সময় দীঘিনালায় সরকারি বই জব্দ 

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
এপ্রিল ১, ২০২২ ৭:৩৬ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের পরিত্যাক্ত ভবনের গোডাউনের ভিতর থেকে ২০২১-২০২২ সালের টেক্সট (এনসিটিভি) এক ট্রাক বই লোড করে পাঁচার হওয়ার সময় বই জব্দ করেছে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিত্যক্ত ভবনের গোডাউন থেকে বই লোড করে পাচার হওয়ার সময় ঢাকা মেট্রো- ১৬২১১৪ একটি ট্রাক লোডিং হওয়ার সময় এক ট্রাক বই জব্দ করা হয়।

এসময় বই লোড করে দেওয়ার কাজে নিয়োজিত ছিলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী গৌতম চক্রবর্তী(৫৫), তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানার ভোমরকান্দি গ্রামের মৃত কৃষ্ণবন্ধু চক্রবর্তীর ছেলে এবং অস্থায়ী (মাষ্টার রোল) অফিস সহকারী মোঃ রুবেল (২৬) সে দীঘিনালা উপজেলা পূর্ব কাঠাঁলতরীর মৃত আঃ সামাদের ছেলে।

এবিষয়ে দীঘিনালা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা জানান, সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা রাতের আধারে বই পাচারের কাজে নিয়োজিত ছিলো তাদের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা দরকার এবং সরকারি কর্মচারী জড়িত হয়ে বই পাচার করার নিন্দা জানাচ্ছি। সরকার শিক্ষার মান উন্নয়নে বিনামূল্যে বই বিতরণ করে থাকেন।

দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আল মামুন জানান, ঘটনাটি শুনেছি আমার অনুমতি ছাড়া বই গোডাউন থেকে বের করা হয়েছে। এই বিষয়ে আমি কিছু জানিনা।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, যারা বই পাচার কাজে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমি ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসে দেখেছি।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহমেদ জানান, তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইউনুছ এখন সফল মাছ চাষী

বান্দরবানে নৌকার বীর বাহাদুর বিজয়ী

পানছড়িতে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

রাঙামাটি মানিকছড়ি চেকপোস্ট হতে শিশু উদ্ধার

খুলে দেওয়া হলো কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

কাপ্তাইয়ে হেডম্যান ও কারবারি সম্মেলন / বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রীতি ও শান্তির পক্ষে রয়েছে

কাপ্তাইয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নুসাইবার চিকিৎসায় এগিয়ে আসলেন বিএসপিআই প্রাক্তন শিক্ষার্থীরা 

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইমরান

লেকে পানি বৃদ্ধি: কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ২১৩ মেগাওয়াট

error: Content is protected !!
%d bloggers like this: