শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বেগম রোকেয়া দিবস পালিত 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২২ ২:৪২ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে কাপ্তাই সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং নারীরা অংশ নেন। পরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার ছালেহ আহমেদ সেলিম।

পরে একজন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় মাইনী বাজারে ২ দোকানিকে অর্থদন্ড

এনসিটিএফ রাঙামাটি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুলিশের ব্যারিকেড ভেঙ্গে খাগড়াছড়িতে যুবদল ও ছাত্রদলের শো-ডাউন

দীঘিনালায় অবৈধভাবে আনা ৭ টন চিনি জব্দ

মানিকছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

অসুস্থ সাংবাদিক বন্ধু পলাশ বড়ুয়া’র জন্য প্রাণের আকুতি

রাঙামাটিতে মডেল মসজিদ নির্মাণ কাজে তদারকি বাড়ানোর নির্দেশ

নাগরিক নিরাপত্তায় খাগড়াছড়ি পুলিশ সুপারের মতবিনিময়

খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ চাঁদা কালেক্টর আটক

রামগড় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ 

error: Content is protected !!
%d bloggers like this: