বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ১৫, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ধান পাহারাকালে বন্য হাতির আক্রমনে ছাবের আহমদ (৬৯) নামে স্থানীয় এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় ভোররাতে ঘটে এ ঘটনা।

‎জানা যায়, প্রতিদিনের মতো ধানক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন ছাবের আহমেদ। এসময় তিনি আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছিলেন। হঠাৎ একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। এতে তার দুই পা, হাত ও মুখে শুড় দিয়ে আঘাত করে  এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

‎সাতঘরিয়া পাড়া মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রাতে হঠাৎ হাতির বিকট গর্জনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি মসজিদের পাশেই ছাবের আহমেদের নিথর দেহ পড়ে আছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আয়েই সংসার চলত। এখন ঐ পরিবার  সম্পূর্ণ অসহায়।

‎স্থানীয় মেম্বার জুবায়েদ উল্লাহ্ জুয়েল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বড় ছেলে মানসিকভাবে অসুস্থ। তিনি সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।

ফুলছড়ি রেঞ্জের ‎রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম জানান, ‎সরকারিভাবে বন্য হাতির আক্রমণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হয়। এজন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারী ক্ষমতায়ন মানবাধিকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ক সভা

মহালছড়িতে খাগড়াছড়ি জেলা তাঁতী দলের নির্বাচনী প্রচারণা

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে আমদানি নিষিদ্ধ অর্ধকোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ইউএনও কাপ্তাইয়ের মুনতাসির জাহান

মহালছড়ি গোল্ডকাপ ফুটবলে মুবাছড়ির দুর্দান্ত বিজয়

কাপ্তাইয়ে বিএনপি ও যুবদলের ৩ নেতাকে দল থেকে বহিস্কার

কাউখালীতে পুষ্টি সপ্তাহ শুরু

ভেসে উঠায় ৩ মাস পর আজ খুলে দেওয়া হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

সাজেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: