শনিবার , ৯ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটির কাঁঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার নতুন করে যাত্রা শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৯, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ

‎রাঙামাটি শহরের মধ্যে অবস্থিত কাঁঠালতলী এলাকার পৌরসভা সংলগ্ন অউপজাতি ঠিকাদার সমিতি’র ৪র্থ তলায় নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসা নতুন করে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে বিশিষ্ট বুজুর্গে দ্বীন হযরত আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী (দাঃ বাঃ) প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। আজ শনিবার সন্ধ্যার পর প্রতিষ্ঠানটির নতুন ভবনে ও নতুন আঙ্গিকে আনুষ্ঠানিক ভাবে সম্পূর্ণ আধুনিক কলাকৌশলের মাধ্যমে যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠানটির সম্মানিত পরিচালক ও কালেক্টরেট জামেমসজিদের খতিব মাওলানা আবুল হাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী (দাঃ বাঃ)।

‎প্রধান মেহমান বলেন, আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে সবার প্রতি অনুরোধ জানান। আমাদেরকে কোরানের শিক্ষায় শিখিত হয় দেশ ও দুনিয়া পরিচালনা করতে হবে। পৃথিবীতে বাঁচতে হলে কোরআন সুন্নাহের কোন বিকল্প নেই।

‎তিনি আরো বলেন, পাহাড়ের মধ্যে এই প্রতিষ্ঠাটি
‎আলোড়ন সৃষ্টি করবে তবে এতে সবার সহযোগিতা
‎লাগবে। এই মাদ্রাসার প্রতি সরকারি বেসরকারি সকল সংস্থার সার্বিক সহযোগিতার প্রয়োজন আছে। আজকের অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তা, সিভিল প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ওলামা মশায়েখ, সাংবাদিক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ
‎সহ শিক্ষকবৃন্দ এবং কোমলমতি কচিকাঁচা শিশুরা ও উপস্থিত রয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করে বলে প্রধান মেহমান দেশের ও বিশ্ববাসীর শান্তি সম্প্রীতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক আসহাবে সুফফাহ মাদ্রাসা ২ নাম্বার গেইট, হাটহাজারি,চট্টগ্রাম মুফতি সিরাজ উল্লাহ (দাঃ বাঃ)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর জোনের মেজর জুলফিকার রহমান অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) ইমরানুল হক ভুঁইয়া, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনিরসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও সুধী সমাবেশ।

‎অনুষ্ঠান শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের ৪-৫ জন কোরআনে হাফেজকে মাথায় পাগড়ি পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান মেহমান ও অতিথিদ্বয়রা। পরে সবার জন্য রাতে ডিনারের সুব্যবস্থা করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সবাই এই দ্বীনি প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ অজগর সাপ অবমুক্ত

প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে-পার্বত্য প্রতিমন্ত্রী

ঈদগাঁও বাস-স্টেশনে যানজট নিরেসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দীঘিনালায় ৫ দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকা ক্ষতি 

২৮ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তির উদ্বোধন বাঘাইছড়িতে

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

বান্দরবানে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব শুরু

স্থানীয় যে ভোটার তালিকা রয়েছে তা ধরেই পার্বত্য জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে

ঈদুল আজহায় উপলক্ষে সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার

টানা বর্ষণে রাঙামাটিতে দুর্যোগের আশঙ্কা, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় মাঠে প্রশাসন

error: Content is protected !!
%d bloggers like this: