বুধবার , ২১ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বাঙ্গালহালিয়ায় ছাত্রদলের বিক্ষোভ

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মে ২১, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রাজস্থলীতে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২১মে) বেলা ১ টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ চত্বরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

ঢাবি শিক্ষার্থী সাম্যের হত্যা মামলায় গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকান্ডে জড়িত মুল ঘাতকসহ সব আসামীকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আওতায় রাজস্থলী কলেজ ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বক্তারা বললেন,‘ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের ছাত্র রাজনীতির জন্য কলঙ্ক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি দেশের সব শিক্ষাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন খান, উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ছাত্রনেতা সুলতান মাহমুদ, মতেশিং মারমাসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রামবাসীর চাঁদায় চলে রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়

টংগ্যা এনজিওর মোটর সাইকেল ক্রয় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডে আইন শৃঙখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিলের উপকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল আরেক দফায়

লংগদু নৌকা ডুবিতে নিহত এবং আহত পরিবারের মাঝে মিনহাজ মুরশীদের সহায়তা প্রদান

রাঙামাটিতে টিআরসি নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন

মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৪ লাখ ৭৮ হাজার টাকা প্রদান

রামগড়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করলো প্রশাসন 

জুরাছড়ি উপজেলা নির্বাচনী লড়াই তুঙ্গে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: