শুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিস, রাঙামাটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) এ. এস. এম. এমরান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. আমানত উল্লাহ শাহিন সহ অন্যান্য জজরা।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন হেডম্যান রমাকান্ত আমু, সমতোষ চাকমা, সুনিক জ্যোতি চাকমা, কার্বারী সমিতির উপদেষ্টা  অমরজীব চাকমা, কল্প রঞ্জণ চাকমা, কার্বারি সমিতির সাধারণ সম্পাদক  রুপকুমার চাকমা, মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চঙ্গ্যা এবং ইউনিয়ন পরিষদের সদস্য জ্যোতিময় চাকমা প্রমূখ।

সভায় সরকারি খরচে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত সহায়তা পাওয়ার সুযোগ, লিগ্যাল এইড কার্যক্রমের উদ্দেশ্য, সেবাপ্রাপ্তির পদ্ধতি এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, অর্থের অভাবে কোনো অসহায় ও দরিদ্র মানুষ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারের ফুলছড়িতে পাচারকালে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ জব্দ

রামগড়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন; ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

রামগড় চা বাগানের মধ্যেই করাতকল!

জুরাছড়িতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

কাপ্তাইয়ে ৭৮ মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ

বান্দরবানে বিয়ের চাঁদা নিয়ে ত্রিমুখী সংঘর্ষে বরসহ ১৭জন আহত

রাঙামাটি এসপির সাথে পাহাড়ের খবর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

সোয়া ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন নিখিল কুমার চাকমা

কাপ্তাই ওয়াগ্গাতে সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত

পেকুয়ায় নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি ও সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: