মঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে সীমান্ত সংযোগ সড়কে ক্ষতিগ্রস্ত ১৮৮ পরিবারের ক্ষতি পূরণের দাবি

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়ন ও সারোয়াতলী ইউনিয়নের সীমান্ত সংযোগ নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় পরিবারগুলো ক্ষতিপূরণে দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি আর্যপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে এক লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ি ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য রাশিকা চাকমা।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেন, বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়ন ও সারোতলী ইউনিয়নে সীমান্ত সংযোগ সড়ক নির্মাণে স্থানীয় ক্ষতিগ্রস্ত জুম্ম পরিবারের ঘরবাড়ি, বিভিন্ন ফলজ বাগান – বাগিনা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ আমাদের এখনো দেওয়া হয়নি। আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি স্মারক লিপি দিয়েছি। এমনকি প্রধানমন্ত্রীর বরাবরেরও স্মারকলিপি প্রেরণ করেছি। কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। আমরা এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায়। তাই আমরা আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরন দাবি করছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান প্রিয় বিকাশ চাকমা, সারোয়াতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুগত চাকমা, সারোয়াতলী ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য সুমায়া চাকমা,বাঘাইছড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিরুপম চাকমক সহ অনেকেই।

প্রসঙ্গত, বাঘাইছড়ি ইউনিয়ন ও সারোয়াতলী ইউনিয়নে ৩০ ফুট প্রশস্ত এই সীমান্ত সড়কে উগলছড়ি এলাকার আর্য্যপুর বন বিহারের রাস্তা মুখ কজইছড়িমুখ পর্যন্ত ৪ কিলোমিটার এবং কজইছড়িমুখ থেকে মাঝিপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটার, প্রায় মোট ১৯ কিলোমিটার। উক্ত সড়ক নির্মাণের ফলে ১৮৮ টি পরিবার ও স্থানীয় জুম্মদের ঘরবাড়ি, ফলজ বাগান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা 

রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত

রুমার সোনালী ব্যাংক ডাকাতি ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছেন ডিসি এসপি

মৌমাছি পালন প্রশিক্ষণ বাস্তবায়নে সরঞ্জাম ও সেবার জন্য দরপত্র আহ্বান

মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কে ক্ষতিগ্রস্তদের মাঝে ১৪ লাখ ৭৮ হাজার টাকা প্রদান

শপথ নিলেন দক্ষিন রাঙামাটি -চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা

ফেনী নদীতে শিশু নিখোঁজ, ৭ ঘন্টায়ও সন্ধান মেলেনি

সাজেকের বন বিভাগ কার্যালয়ে হামলা ও ভাংচুর; আহত–১, মামলায় আসামি দেড় শতাধিক

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২কোটি টাকার ভারতীয় সিগারেটসহ আটক-১

কাপ্তাইয়ে পবিত্র ঈদ উল আযহা পালিত

error: Content is protected !!
%d bloggers like this: