রবিবার , ২২ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সিসিএইচপির সমাপনী সভা ও হুইলচেয়ার বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ২২, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর আয়োজনে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম (সিসিএইচপি) এর প্রকল্প কার্যক্রম সমাপনী সভা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান রবিবার (২২ জুন) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। হিল ফ্লাওয়ার এর সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজান্তা তনচংগ্যার সভাপতিত্বে সিসিএইচপির কমিউনিটি ফ্যাসিলিটেটর নাইম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, হিল ফ্লাওয়ার এর সিনিয়র ম্যানেজমেন্ট এর সদস্য মিলন চাকমা, চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এবং চিৎমরম ইউনিয়ন পরিষদের সদস্য ক্যাপ্রু চৌধুরী ।

এর আগে প্রকল্প বিষয়ে একটি পেপার উপস্থাপন করেন হিল ফ্লাওয়ার এর ফাইনান্স এন্ড এডমিন ম্যানেজার সনজিত তনচংগ্যা। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রকল্পের পক্ষ হতে দুই জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইহাটে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

নির্বাচন কাছাকাছি এলে সুবিধাবাদীরা ষড়যন্ত্র করে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

দুর্গম বিলাইছড়ির বড়থলি উচ্চ বিদ্যালয় ভবন আছে নেই পাঠদান কার্যক্রম

মানবিকতার মূল্যবোধ না জাগলে পরিবর্তন আসবে না- পার্বত্য উপদেষ্টা

ফুটবলার রুপনা চাকমার মা পেলেন রোকেয়া দিবসের সম্মাননা

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রেসক্লাবকে পার্বত্য মন্ত্রণালয়ের ৯০ টন চাল বরাদ্দ

রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ শিক্ষার্থীকে জেলা প্রশাসনের সম্মাননা

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের ফাইনাল  রাউন্ড অনুষ্ঠিত

নগদ অর্থ সহায়তা পেলেন জুরাছড়ির গ্রামীণ নারীরা

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কল্যাণী বড়ুয়ার যোগদান

error: Content is protected !!
%d bloggers like this: