শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিতে রাঙামাটিতে নানা আয়োজন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

নানা আয়োজনে রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে নানান কর্মসূচি পালন করেছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি জেলা পরিষদ।

শনিবার (২ ডিসেম্ববর) সকালে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকালে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম ইসলাম, রাঙামাটি রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় প্রধান অতিথি বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন একটি অশান্ত পরিবেশ ছিল যা শান্তি চুক্তির মাধ্যমে সমাধানের উদ্যেগে নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পাবর্ত্য চট্টগ্রামে এখনো পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য নূন্যতম যে প্রয়াস তার পেছনেও সেনাবহিনীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরকলের ভুষণছড়া ইউপি নির্বাচন না হওয়ায় জনমনে ক্ষোভ

বাঙ্গালহালিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে ধানের শীষের প্রচারণা: দিপেন দেওয়ানের সমর্থনে উঠান বৈঠক

কাপ্তাই তথ্য অফিসের রাইখালীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

দীঘিনালায় ৭ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ 

বাঘাইহাট জোনের আয়োজনে দুর্গম সাজেক ইউনিয়নে সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯৪৬৩ জন পরীক্ষার্থী; আবাসিক মোটেলে ২০ % ছাড় ঘোষণা

সাবেক অধ্যক্ষ ফেরদৌসি পারভিন: খাগড়াছড়ির শত নারীর প্রেরণা

বাঘাইছড়িতে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

পার্বত্য চট্টগ্রামের মানুষ ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল-ঊষাতন তালুকদার 

error: Content is protected !!
%d bloggers like this: