রবিবার , ১ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে পাঠ্য পুস্তক দিবস পালিত 

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
জানুয়ারি ১, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

 

কাউখালী উপজেলায় পাঠ্য পুস্তক দিবস পালিত হয়েছে। পাঠ্য পুস্তক দিবস  উপলক্ষে সরকার ঘোষিত উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্টানে একযোগে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেওয়া হয়েছে। উপজেলা সদর কাউখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক, বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুন নাহার সহ বিদয়্যালয় সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।

পরে কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন পাঠ্য পুস্তক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপুরু মারমা, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিমউদ্দীন, সাংবাদিক মোঃ ওমর ফারুক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের। এ সময় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষক তপন চাকমা, অভিভাবক প্রতি নিধি মোঃ ইব্রাহিম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সকল ছাত্রীবৃন্দ।

পরে প্রধান অতিথি কতৃক নতুন বছরের নতুন পাঠ্যপুস্তক ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় । উল্লেখ যে,

কাউখালী উপজেলার চার ইউনিয়নে মোট ৬৩ টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি কেজি স্কুল, ৫টি বেসরকারি স্কুল এবং মোট ১৪ টি জুনিয়র-হাই স্কুল, মোট ৩ টি মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের হাতে নতুন বছরের নতুন পাঠ্য পুস্তক তুলে দেওয়া হয়।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে নিখোঁজ শিশুর লাশ ১ দিন পর উদ্ধার 

রাইখালীর ডংনালায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কাউখালীতে ডিজিটাল মেলার উদ্ভাবনী সমাপনী পুরস্কার বিতরণ 

শুভ প্রবারণা পূর্ণিমার মধ্যদিয়ে পাহাড়ে শুরু হবে চীবর দান

আজ বনভান্তের জন্মদিন

রাঙামাটি সদরে অন্নসাধান, কাউখালীতে শামসুদ্দোহা, বরকলে বিধান ও জুরাছড়িতে জ্ঞানেন্দুু চেয়ারম্যান নির্বাচিত

কাপ্তাইয়ে দূর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালী-আলোচনা সভা 

কাপ্তাইয়ের ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু 

চট্টগ্রামে এখন টিভিসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: