শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চিৎমরমে পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া পূজা উদযাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ৯, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মার্গ (মাংগঁইং) এর ৬ষ্ঠ মহাসংঘনায়ক, পরম পূজনীয় ভদন্ত পামোক্ষা মহাথের’র ১২তম আচারিয়া (গুরু পূজা) সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী নানাবিধ ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচির মাধ্যমে এই পুণ্যময় আয়োজন উদযাপন করা হয়।
কর্মসূচির শুরুতে ভোরে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও সূত্রপাঠের মাধ্যমে দিনের সূচনা হয়। ভোরের আগেই কাপ্তাইসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকা থেকে শত শত পুণ্যার্থী বিহার প্রাঙ্গণে সমবেত হন। সাদা পোশাকে সজ্জিত দায়ক-দায়িকাদের উপস্থিতিতে পুরো বিহার প্রাঙ্গণ এক আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়।

দুপুরে অনুষ্ঠিত বিশেষ ধর্মসভায় উপস্থিত বিশিষ্ট ভিক্ষুগণ পামোক্ষা মহাথের’র জীবনী, তাঁর ত্যাগময় জীবনাদর্শ এবং বৌদ্ধ ধর্মের অহিংসা ও শান্তির বাণী নিয়ে আলোচনা করেন। এ সময় শিষ্য ও পুণ্যার্থীরা মহাসংঘনায়কের চরণে শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ গ্রহণ করেন। সন্ধ্যায় সমবেত উপাসক-উপাসিকাদের অংশগ্রহণে সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ উপাসকরা বলেন, পরম পূজনীয় ভদন্ত পামোক্ষা মহাথের পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের এক আলোকবর্তিকা। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই প্রতি বছর এই আচারিয়া পূজা উদযাপিত হয়ে আসছে। এই আয়োজন গুরু–শিষ্যের সম্পর্ক, ত্যাগের মহিমা ও ধর্মীয় শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত। বিকেলে সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে ১২তম আচারিয়া পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অনুষ্ঠানকে ঘিরে চিৎমরম বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ছোটখাটো মেলার আয়োজন দেখা যায়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পুজা উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট হ্লাথোয়াই অং মারমা ও সদস্য মংসুই প্রু মারমাসহ উদযাপন কমিটি শিষ্য-প্রশিষ্য ও দায়ক-দায়িকাবৃন্দ  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

জাতীয় নির্বাচনে রাঙামাটিতে মনোনয়নপত্র নিলেন ১২ প্রার্থী: অংশ নিচ্ছে না জেএসএস

ফারুয়া ইউনিয়নে দুস্থ ও অসহায় (VWB) মহিলাদের মাঝে চাউল বিতরণ

আগামী ১০মে কাপ্তাই সফরে আসবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে কৃষকদের স্বপ্ন বুনন

জুরাছড়ি অগ্নিকান্ডে অধিক ক্ষতিগ্রস্ত পাহাড়ী ক্ষুদ্র নারী ব্যবসায়ীরা

দীঘিনালায় এডিসি’র গাড়িতে হামলা

কাপ্তাইয়ের ইউএনওকে ইসলামিক ফাউন্ডেশনের সম্মাননা 

রাজস্থলীতে জনপ্রতিনিধিদের জড়িয়ে মিথ্যা অভিযোগ প্রচার ও মামলার বিরুদ্ধে মানববন্ধন 

নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে পাহাড়ে ৩ দিন ব্যাপী বিষু উৎসব শুরু করলো পাহাড়িরা

error: Content is protected !!
%d bloggers like this: