শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব-সিডনি মেধাবীবাংলা শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি-এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ১৪ নভেম্বর সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক জনতার সংবাদ-এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী। জাতীয় শিক্ষাধারার আহবায়ক শান্তা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদ দিগন্তর সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান, যুগ্ম সচিব খায়রুল হাসান, দি ইউনিভার্সিটি অব কুমিল্লার স্কুল অব বিজনেজ স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক শেখ মাহমুদ আলম, গ্লোবাল এডুকেশন হাব সিডনির সিইও বেলাল হোসেন ঢালী, অধ্যক্ষ আমির হোসেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ ও রূপনগর স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠতা ও অধ্যক্ষ এএসএম তুহিন। দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সেভ দ্য রোড এবং সাউন্ডবাংলা সবার স্কুল-এর উপদেষ্টা কবি সাইফুল ইসলাম চৌধুরী।

কবিতা পাঠসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কবি আবদুল মান্নান, ডা. নূরজাহান নীরা, সোনিয়া দেওয়ান প্রীতি, ওয়াজেদ রানা, উজ্জল গোমেজ, জাতীয় শিক্ষাধারার সদস্য মিশরাত জাহান পাথার। বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীকে ‘শিক্ষা সম্মাননা’ প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শিক্ষাবন্ধু’ সম্মাননা প্রদান করা হয় সাউন্ডবাংলা- গ্লোবাল এডুকেশন হাব-সিডনির উদ্যোগে। আয়োজনটি বাস্তবায়নে ছিলো জাতীয় শিক্ষাধারা, দৈনিক পূর্বাভাস ও স্বপ্নালোক। এসময় অতিথিবৃন্দ বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদের সমন্বয়ে এগিয়ে চলছে ছাত্র-যুব-জনতার জ্ঞানবন্ধুৃ সাউন্ডবাংলা ও গ্লোবাল এডুকেশন হাব-সিডনি। তাদের এই যৌথ আয়োজনে প্রকৃত মেধাবীরা অনুপ্রাণিত হবে বলে বিশ^াস করি। সেই সাথে প্রত্যাশা করি এমন উদ্যেগ গ্রহণের মধ্য দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ার ভূমিকা অব্যাহত রাখবে এই শিক্ষা-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ইমাম সমিতির আলোচনা সভা / শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে

পার্বত্য উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাহাড়ে লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণে দুদিনের প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ের ক্রীড়া সংগঠক কাজী মাকসুদুর রহমান বাবুল আর নেই

সাজেকে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

রাঙামাটি জেলা পুলিশের ১৫তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন

ওয়াদুদ ভুঁইয়ার হুশিয়ারি / ইফতারে বাঁধা দিলে বিজুর দিনে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি দেবে বিএনপি

খাগড়াছড়িতে দুই ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড; আর্থিক জরিমানা

কাপ্তাই নির্পোটে প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

রামগড়ে পাহাড় কাটায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: