সোমবার , ২৫ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২৫, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ সোমবার(২৫ জুলাই) কাপ্তাই উপজেলা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শেষ হয়েছে। এতে উপজেলার ৫ টি ইউনিয়ন এর ৬০ জন জনপ্রতিনিধি অংশ নেন।

সোমবার সমাপনী দিনে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এইসময় তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে জনগণকে আইনের অধিকার দিয়েছে। জনগণ যেকোনো সময় যেকোন বিষয়ে তাঁর অধিকার আদায়ের জন্য সংবিধানের দারস্থ হতে পারে। আমাদের অনেক মামলা আছে, তাই কিছু কিছু মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে মামলার জট কমে যাবে এবং গ্রাম আদালত আরোও সংক্রিয় হবে। সেই ক্ষেত্রে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস, আশিকা ও টংগ্যার আয়োজনে প্রশিক্ষণের সমাপনী দিনে সভাপতিত্ব করেন ১১৯ নং ভাইজ্যাতলী মৌজার হেডম্যান ও ইউএনডিপির প্রশিক্ষণ পোলের প্রশিক্ষক থোয়াই অং মারমা।

টংগ্যা এনজিও সংস্থার বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের কাপ্তাই উপজেলা কমিউনিটি মবিলাইজার মংচাই মারমার সঞ্চালনায় এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা, কাপ্তাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

২ দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন ১১৯ নং হরিণছড়া ভাইজ্যাতলীর হেডম্যান ও ইউএনডিপির প্রশিক্ষণ পোলের প্রশিক্ষক থোয়াই অং মারমা ও এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে প্যানেল মেয়র কাপ ও মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

৩০১ পিস ইয়াবাসহ বাঘাইছড়িতে নারী মাদক কারবারি আটক 

বিলাইছড়িতে বিষু উপলক্ষে ধূপশীল যুব পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী ঘিলাখেলা সমাপ্তি 

বিলাইছড়িতে প্লাস্টিক বর্জনে সচেতনতামূলক মাইকিং

বাঘাইছড়িতে নবম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণে অভিযুক্ত আটক 

জেল হত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোক র‌্যালি ও আলোচনা সভা

রুমায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

রামগড় স্থলবন্দর নিয়ে গঠিত কমিটির পরিদর্শন ও মতবিনিময় সভা

বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের সনদপত্র বিতরণ

কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো সুবলং চ্যানেল সুইমিং অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: