মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হত দরিদ্র ৭০ পরিবারের মাঝে কম্বল পৌঁছে দিলেন ইউএনও

প্রতিবেদক
জুরাছড়ি প্রতিনিধি, রাঙামাটি।
ডিসেম্বর ১৯, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ

পৌষ মাসের আগমনের সাথে সাথে রাঙামাটি জুরাছড়ি উপজেলায় কনকনে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে।

সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এতে কষ্ট পাচ্ছিল হত দরিদ্রের মানুষজন।

এসব পরিবার চিহ্নিত করতে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ স্বয়ং কম্বল নিয়ে বের হচ্ছেন সন্ধ্যা নামার আগে।

নিম্ন আয়ের মানুষ, হত দরিদ্র, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের খোঁজখবর নিতে ঘরে ঘরে যাচ্ছেন ইউএনও।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  সন্ধ্যায় বনযোগীছড়া ইউনিয়নের কাংরাছড়ি, রাস্তা মাথা, লেবারপাড়া ও জুরাছড়ি ইউনিয়নের সদর ও যক্ষা বাজারে গিয়ে ৭০ পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।


রাস্তায় শীতের কম্বল পেয়ে বিধবা সোখিনা বেগম (৬৫), রম্বাপুদি চাকমা(৬৬) ইউএনওর সামনে দীর্ঘ শ্বাস পেলে সুস্বাস্থ্যে ও দীর্ঘ আয়ুর জন্য আর্শীবাদ প্রদান করেন।
এদিকে লেবার পাড়ার প্রতিবন্ধী সুজন চাকমা বলেন আমি কম্বল পেয়ে অনেক খুশি, রাতে আর শীতে কাঁপতে হবেনা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সরকারে লক্ষ্য হচ্ছে প্রান্তিক ও হত দরিদ্রদের মাঝে যথাযথ ভাবে পৌঁছে দেওয়া। শীতের আগমনের সাথে সাথে হত দরিদ্রদের মাঝে এসব কম্বল দিতে পেরে খুবই ভালো লাগছে।
বিতরণ কালে রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে মিশ্র মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাঘাইছড়িতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কাপ্তাইয়ে জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

বর্ষায় প্রাণ ফিরেছে পাগলী পাড়া ফইরা মুরং ঝর্ণার

দ্রব্যমুল্য বৃদ্ধি ও দূর্নীতির প্রতিবাদে  বিএনপির অনশন

বান্দরবানের লামায় বিষপানে ব্যক্তির আত্মহত্যা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় পার্বত্যাঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পার্বত্যঞ্চলে অনেক প্রাথমিক বিদ্যালয় ও কলেজ জাতীয়করণ হয়েছে-দীপংকর তালুকদার এমপি 

বাঘাইছড়িতে পৌর পরিষদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: