শুক্রবার , ১৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির তবলছড়িতে ২০ টির অধিক বসতঘর পুড়ে ছাই

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১৮, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি

রাঙামাটি শহরের তবলছড়িতে ২০ টির অধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে । শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তবলছড়ি খাঁন বাড়ি সমজিদ এলাকার নিচের অংশে এ অগ্নিকান্ড ঘটে। এ আগুনে  ক্ষয়-ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার মত হবে বলে জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় লোকজন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বলির ভাড়াটিয়ার বসতঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যে এ আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগে প্রায় ২০ টির অধিক বসতঘর পুড়ে যায়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রতন কুমার নাথ জানান, আগুন লেগেছে শুনে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় কিন্তু ঘটনাস্থলে যাওয়ার কোন রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে। পরে অনেক কষ্ট করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তাৎক্ষনিক অগ্নিকান্ড ও ক্ষতিগ্রস্ত বসতঘরের পরিমাণ জানা যায়নি।

কোতয়ালী থানার  ওসি মোঃ কবির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে কোতয়ালী থানার কনস্টেবলরা আপ্রাণ চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগন মিলে দীঘক্ষণ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবান সড়ক নির্মাণে ‘রিফ এন্টারপ্রাইজ’এর অনিয়ম ও দূনীর্তি তদন্তের দাবীতে মানববন্ধন

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসব মুখর রাস মহোৎসব

ঈদগাঁও-ফুলছড়িতে বন উদ্ধার শেষে বৃক্ষরোপণ কর্মসূচি।

রাজস্থলীতে কারিতাসের আয়বর্ধক কর্মসুচির প্রাণী ও সামগ্ৰী বিতরণ

মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুরাছড়িতে যক্ষা নিয়ন্ত্রণ ওরিয়েন্টেশন সভা

সাজেকের হাউজ পাড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে ১ জন নিহত, আহত ৬

আমাদের সকল সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চাই- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: