রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কেপিএমে আরও ৫ কারখানা করার পরিকল্পনা রয়েছে-বিসিআইসি চেয়ারম্যান

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ

 

বাংলাদেশ কেমিক্যালস ইন্ড্রাষ্টিজ কর্পোরেশন (বিসিআইসির) চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান শনিবার (১২ ফেব্রুয়ারী)  রাঙামাটির  কাপ্তাই উপজেলার কর্ণফুলি পেপার মিলস লিমিটেড পরিদর্শন করেছেন এবং পরে কেপিএম গেস্ট হাউসে মিলের সকল বিভাগীয় কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, কেপিএম মিলটি একটি পুরানো কারখানা হয়েও বর্তমানে নানা প্রতিকুলতার মাঝে কাগজ উৎপাদন করে যাচ্ছে। এছাড়া সরকারি বিভিন্ন সংস্থা এই মিল হতে কাগজ ক্রয় করছে, তাই যতোই সংকট থাক কেপিএম কারখানা চালু রাখা হবে। সেইসাথে কেপিএম মিলস এলাকায় আরো ৫টি কারখানা করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষে আগামী মাসে শিল্পমন্ত্রী কেপিএম মিলস এলাকা পরিদর্শনে আসতে পারেন বলে তিনি জানান।

মতবিনিময় কালে কেপিএম এর এমডি একেএম আনিসউজ্জামান,  উৎপাদন বিভাগীয় প্রধান মাইদুল ইসলাম, কেপিএম এর জিএম( এডমিন)  আবদুল্লাহ আল মাহমুদ, সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: