বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ রোগমুক্তি কামনায় মহালছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক। আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, সদস্য সচিব মোঃ ফাইজুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার সুস্থতা দেশের কোটি মানুষের প্রত্যাশা।” তারা চেয়ারম্যানের রোগমুক্তির পাশাপাশি দেশের সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার বিষয়ে দেশব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

দোয়া মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ মিলাদ ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে পুরো কার্যালয় এলাকা ধর্মীয় আবহে এক শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ৭ বিজিবি’র সভা

সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে এবার ৪ পর্যটক আহত

দীঘিনালায় ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জুরাছড়ির মৈদং ও দুমদুম্যা ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৯ ডিসেম্বর

বুধবার যষ্ঠী: কাপ্তাই উপজেলায় এই বছর ৮টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

জুরাছড়িতে উৎসব মূখরভাবে চলছে গণ টিকা

খাগড়াছড়িতে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / প্রাণঘাতি সংঘাত আর অস্ত্র দিয়ে শান্তি ফেরানো যায় না-ইউপিডিএফ গণতান্ত্রিক

নিখিল কুমারের নেতৃত্বে রাঙামাটি আওয়ামীলীগ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

মানিকছড়িতে মার্কেট কালেকশন পয়েন্ট কার্যক্রম পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধিদল

error: Content is protected !!
%d bloggers like this: