শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশ গাছবাড়িয়ায় আল্লামা সৈয়দ সাবির শাহ (ম.জি.আ) হুজুর কেবলাকে দেখতে অসংখ্য মানুষের ভিড়

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হল সুন্নীয়তের দূর্গ চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ ময়দানে ঐতিহাসিক রহমাতুল্লিল আলামীন কনফারেন্স। হাজার হাজার ধর্মপ্রাণ সুন্নী মুসলিম জনতার উপস্থিতিতে মাঠ ও আশ পাশের এলাকা লোকারণ্যে পরিনত হয়। বৈরী আবহাওয়া ছিল যেন সুন্নীজনতার পরীক্ষা। এ পরীক্ষা কাউকে নৈরাশ করতে পারেনি। অধীর আগ্রহে তাঁরা হুজুর কেবলার জন্য অপেক্ষা করেন। বৃষ্টিতে বিজেও তাঁরা বয়ান ও নসিহত শুনেন এবং বায়াত গ্রহণ করেন। আধ্যাত্বিক সংগঠন “গাউসিয়া কমিটি বাংলাদেশ”- চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ- মক্কা শরীফ শাখার সহযোগিতায় গত ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে চন্দনাইশ পৌরএলাকার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স অনুষ্ঠিত হয়।

হাজার হাজার দ্বীনদার নবীঅলি প্রেমী জনতা কনফারেন্সে অংশগ্রহণে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে সভাপতিত্ব করেন রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত আওলাদে রাসূল (দ.) পীরে বাঙাল আল্লামা সৈয়দ সাবির শাহ্ (ম.জি.আ)। তিনি বলেন- হক্কুল্লাহ তথা আল্লাহর হক এবং হক্কুল ইবাদ তথা মানুষের হক দুটোই আদায় করতে হবে। তবেই মিলবে পার্থিব শান্তি এবং পরকালীন অনন্ত জীবনে মুক্তি। আল্লাহ ও রাসূলের (দ) আনুগত্যের পাশাপাশি মানবকল্যাণে উৎসর্গীত হওয়াই শরিয়ত ত্বরিকতের শিক্ষা।

তিনি আরও বলেন- সন্তান কুপথ থেকে ফিরে আসলে যেভাবে মা-বাবা অশেষ খুশি হন, তেমনি তাওবার মাধ্যমে আল্লাহ পাক অশেষ খুশি হন। অসৎ পথ থেকে গুনাহগার মানুষকে আল্লাহ ও রাসুলের পথে ফিরিয়ে আনতেই পবিত্র কুরআনের নির্দেশনা ‘ওয়াকুনু মা’আস সাদেকীন’ অর্থাৎ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাওবার মাধ্যমে আল্লাহ ও রাসুলকে রাজি রাখতে এবং তাকওয়া ভিত্তিক পরিশুদ্ধ জীবনের জন্য অলি আল্লাহগণের পক্ষ থেকে বায়আত করানো হয়। জামেয়া আনজুমান-গাউসিয়া কমিটি দাওয়াতে খায়রসহ মানবতার খেদমতে সকলকে মোহাব্বতের সাথে দায়িত্ব পালন করে যেতে হবে।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল (দ.) ছাহেবজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসুল (দ.) ছাহেবজাদা আল্লামা সৈয়দ আকিব আহমদ শাহ (মা.জি.আ)। বাদে মাগরিব দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়বিয়া তাহেরীয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে মহিলাদের তালিমি জলসায় ত্বরিকতের ছবক দেন হুজুর কেবলা আল্লামা সৈয়দ সাবির শাহ্ (ম.জি.আ)। অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল ও ব্যাংকার মুহাম্মদ মোরশেদুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, আনজুমানের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ কমর উদ্দীন সবুর, আনজুমানের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ হারুনুর রশিদ, এম মাহবুবুল আলম এমকম, মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী, মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ সিরাজ উদ্দীন আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী,শায়খ মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, শায়খ মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দীন আনসারী, চন্দনাইশের উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার।

উপস্থিত ছিলেন আনজুমানের এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ শামসুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন শাকের, এসিস্টেন্ট সেক্রেটারি, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মাহমুদ নেওয়াজ, কেবিনেট মেম্বার গোলাম মুহাম্মদ মহিউদ্দীন, পেয়ার মুহাম্মদ, মুহাম্মদ হোসাইন খোকন, সাদেক হোসেন পাপ্পু, উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল আলম, মুহাম্মদ মাহবুবুল হক খান, এম এ হাশেম রাজু, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক ও মক্কা গাউসিয়া কমিটির উপদেষ্টা আলহাজ্ব মো. মোজাম্মেল হক, মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ, শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ আল্লামা আব্দুর রহিম আনসারী, মাওলানা মুহাম্মদ ওবাইদুল হক হক্কানী, অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, মুহাম্মদ আনোয়ার হাসান, অধ্যক্ষ মুহাম্মদ আবদুল গফুর রেজভী, মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী, এডভোকেট জি এম শাহাদাত হোসাইন মানিক, মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াসিন হায়দারী, মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আজিম, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আনসারী, প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ আবু ইউসুফ, মুহাম্মদ শরফুদ্দীন চৌধুরী কাজল, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আমির হোসেন, মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান, মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভ, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ মহরম আলী, মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, মুহাম্মদ ইখতিয়ার হোসেন, মুহাম্মদ শফিউর রহমান, মুহাম্মদ শহিদুল আলম, মুহাম্মদ তৌহিদুল মোস্তাফা, এডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, মুহাম্মদ মঈনুদ্দীন, মুহাম্মদ শাখাওয়াত হোসেন শিবলী, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন চৌধুরী বাবুল, মুহাম্মদ হোসেন চৌধুরী, মুহাম্মদ সরোয়ার উদ্দীন, ডা. আরিফ মঈনুদ্দীন, এডভোকেট এম ফয়েজ উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ মুহাম্মদ মোরশেদুল আলম, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী, মুহাম্মদ ওসমান গণি, মুহাম্মদ জাহেদ কোম্পানী, মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ ফোরকান সওদাগর, হাজী মুহাম্মদ ফেরদৌসুল আলম, মুহাম্মদ সোহেল রানা, মুহাম্মদ মিজানুর রহমান, জিএম জাহেদুল আলম, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ১৩৯ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা প্রদান

হলফনামায় তথ্য গোপন করায় রামগড়ে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

জুলাই শহীদদের স্মরণ রাজস্থলীতে বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

রাঙামাটিতে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার জট ; বন্ধ হয়েছে নৌ চলাচল

চার হত্যা মামলাসহ পাঁচ মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে

কাপ্তাই বিএন স্কুলের পৃথ্বীরাজ সাহার জাতীয় পুরস্কার অর্জন

লংগদুতে বিশ্ব শিক্ষক দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা 

error: Content is protected !!
%d bloggers like this: