মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে কামাল হোসেন-রফিকুল ইসলাম 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ কামাল হোসেন এবং মো: রফিকুল ইসলাম।

আজ ৭ ফেব্রুয়ারি ২০২৩ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুস্থভাবে ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দুপুর ২:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতিতে সভাপতি পদে মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম নির্বাচিত হন।

এছাড়া রাবিপ্রবি’র কর্মচারী কল্যাণ সমিতির ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন সহ-সভাপতি বর্ণা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক অ্যানভিল চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল বড়ুয়া, অর্থ সম্পাদক নির্মাল্য চাকমা, দপ্তর সম্পাদক চচিং মং মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভুষেণ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার এবং সদস্য হিসেবে চহ্লাপ্রু মারমা, হ্লাচাই মারমা এবং মোঃ আফছার আলী।

নির্বাচিত এ কার্যনির্বাহী সমিতি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন রাবিপ্রবি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। তারা নির্বাচনের উৎসব মুখর পরিবেশ ও নিয়মতান্ত্রিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচিত সদস্যবৃন্দকে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার অভিন্দন জানান এবং গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করতে ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা বলেন, জয় পরাজয় সব নির্বাচনে থাকবে। এতে হতাশ না হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে সহমর্মী হয়ে কাজ করার আহবান জানান।

নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, প্রক্টর, রেজিস্ট্রার সহ উপস্থিত সকল শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ প্রধান নির্বাচন কমিশনার, রাবিপ্রবির প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি জনাব জুয়েল সিকদার নির্বাচন কমিশনার ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড.নিখিল চাকমা এবং সেতু চাকমা, সহকারী রেজিস্ট্রার (এস্টেট) নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে ফলাফল ঘোষণার সময় উপস্থিত থেকে নির্বাচনে অংশ গ্রহণকারী সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা, রাবিপ্রবি বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি সমিতির ২য় নির্বাচন। এ নির্বাচিত কমিটি আগামী ২০২৪ সাল পর্যন্ত কার্যকরী থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এর শুভ উদ্বোধন

খাগড়াছড়িতে হাজারো পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা, দশ পরিবারকে দেয়া হবে বাড়ি

কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট লম্বা অজগর অবমুক্ত 

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মহাসড়ক ঘেঁষে অবৈধ বালির স্তূপ,বাড়ছে দুর্ঘটনা

রাঙামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি

প্রয়াত সুকোমল চাকমা’র সাপ্তাহিক ক্রিয়ানুষ্ঠান সম্পন্ন 

রাজস্থলী আবাসিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

কাপ্তাইয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় 

মাওয়ার নিজ হাতে বানানো খেলনা, খাবার ও বিভিন্ন উপকরণ

error: Content is protected !!
%d bloggers like this: