সোমবার , ৩০ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে বর্ষাকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

প্রতিবেদক
থোয়াই অংপ্রু মারমা, মানিকছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ৩০, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হরবিল এলাকায় জনপ্রতিনিধিদের আয়োজনে মাসব্যাপি বর্ষাকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে মহামুনি মোটরসাইকেল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যোগ্যাছোলা একাদশ।

উপজেলার সদর ইউপি’র ৩ নম্বর ওয়ার্ড সদস্য অংগ্য মারমা এলাকায় মাদক ও মোবাইল গেইম আসক্ত রোধে

হরবিল মাঠে মাসব্যাপি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। এতে ১৬ টি দল অংশগ্রহণ করেন। সোমবার বিকেলে শতশত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতায় করেন উপজেলার মোটরসাইকেল একাদশ বনাম যোগ্যাছোলা একাদশ।

ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান।

খেলা শেষে ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুকের সভাপতিত্বে এবং ইউপি সদস্য অংগ্য মারমার স্বাগত বক্তব্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগে সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ। পরে অতিথিরা বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল

মানিকছড়িতে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ 

কাপ্তাইয়ের চিৎমরমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

হিসাববিজ্ঞান বিভাগের সমাপনী: শেষ দিন পেরিয়ে বিদায়ের সুরে নতুন স্বপ্নের যাত্রা

৪৭ বছরের গৌরবগাথা: মহালছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীঘিনালায় বাস্কেটবল ফাইনালে চ্যাম্পিয়ন ৭ বিজিবি

বান্দরবানে দুর্গম পাহাড়ে খাবার পানির জন্য হাহাকার

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এগিয়ে

বাঘাইছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: