বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১২, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

 

“কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষকঃ শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” শীর্ষক প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ থেকে এক বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষণ করে দীপংকর তালুকদার ভবনের সামনে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার । এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নেইংম্রাচিং চৌধুরী ননি, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা এবং রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহনা বিশ্বাস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, শিক্ষকতা একটি মর্যাদাসম্পন্ন পেশা। প্রতিটি মা-বাবার পরেই শিক্ষার্থীর দ্বিতীয় অভিভাবক হচ্ছেন শিক্ষক। এজন্য মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকের ভূমিকা সব চেয়ে বেশি। একজন শিক্ষক প্রতিটি শিক্ষার্থীদের কাছে একজন গাইডার ও মেন্টর হিসেবে কাজ করেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ শিক্ষকের যে সংকট চলছে তার গুরুত্ব তুলে ধরেন । এছাড়া গুণগত শিক্ষা প্রদান ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের যথাযোগ্য সম্মান ও জীবনমান উন্নয়নের ওপর নজর দেয়া উচিত বলেও মনে করেন বক্তারা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ১৮৫ কেজি আগর কাঠ উদ্ধার

জুরাছড়ি ফকিরাছড়ি শাখা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বিলাইছড়িতে কর্মকর্তা ও জনপ্রতিনিধি’র সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বিলাইছড়িতে চেয়ারম্যান পদে বীরোত্তম, ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম চন্দ্র এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুদীপ্তা তঞ্চঙ্গ্যা নির্বাচিত

বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি: চন্দনাইশের ‘রংবিলাস’ আখ এখন সারা দেশে

জুরাছড়িতে ম্যালেরিয়ার উপর জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা মূলক সভা

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১২৮ জন

কাল উদ্বোধন হচ্ছে বাঘাইছড়ি মডেল মসজিদ; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

রাস্তার কাজে চাঁদা না পেয়ে মোবাইলসহ আসবাবপত্র ছিনতাইয়ের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: