মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই ইউনিয়ন যুবলীগের সম্মেলন সম্পন্ন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ

 

দীর্ঘ ৮ বছর পর কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত সোমবার (১০অক্টোবর) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে রাতে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটাভুটিতে সভাপতি পদে পুনরায় মো.সাইফুল ইসলাম , সাধারন সম্পাদক পদে মো.জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক পদে মো.তারেক মিয়া নির্বাচিত হন।

এদিকে গত সোমবার সম্মেলনে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম। এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী। উদ্বোধক ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো.নাছির উদ্দিন।প্রধান বক্তা ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী।

সম্মলেনে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ,কাজী মাকসুদুর রহমান বাবুল,যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব,সাগর চক্রবর্তী ও কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী সামশুল ইসলাম আজমীর।

এইসময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

পরে রাতে ২য় অধিবেশনে ভোটের মাধ্যমে সভাপতি, সাধারন সম্পাদক এবং ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেন কাউন্সিলাররা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: