শনিবার , ৪ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৪, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

৬ দফা দাবী বাস্তবায়নের দাবিতে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি চলছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী দাবী আদায় না পযর্ন্ত মাঠ পর্যায়ে টিকাদান সহ সকল কার্যক্রম ১লা অক্টোবর হতে বন্ধ রাখা হয়েছে।

এদিকে শনিবার (৪অক্টেবর) সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাপ্তাই শাখার  সভাপতি সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যা এইসময় বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের  নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে ৬৪জেলার  ন্যায় কাপ্তাইয়ে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা এক লাখ বিশ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রে ইপিআই এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকেন। কিন্তু তাদের  সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং–এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশ কৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার চুড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়।পূর্বের দাবী মেনে না নেওয়ায় ১অক্টোবর হতে মাঠ পর্যায়ে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া ন্যায্য দাবি মানা না হলে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন পালন করা হবে বলে জানান তাঁরা। এসময় সকল স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে ভোররাতে ট্রাকভর্তি মাছ লুট

খাগড়াছড়িতে এক ঘন্টার প্রতীকী ইউপি চেয়ারম্যান হলেন কিশোরী পার্বতী ত্রিপুরা

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

‎রাঙামাটির কাঁঠালতলী নুরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার নতুন করে যাত্রা শুরু

রাঙামাটির সাজেকে সশস্ত্র দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ

কাপ্তাইয়ে অবসরপ্রাপ্ত ৯ শিক্ষক ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা

রাঙামাটি লিগ্যাল এইডের সাথে কারাবন্দীদের সমন্বয় সভা

ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে মহালছড়ি বিএনপির চিকিৎসা সহায়তা প্রদান

রাজস্থলীতে তিন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

বিলাইছড়িতে কার্বারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও — মুহাম্মদ মামুনুল হক

error: Content is protected !!
%d bloggers like this: