বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি রিজিয়ন কর্তৃক স্থানীয়দের মধ্যে মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২৭, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ

 

রাঙামাটি রিজিয়নের আওতায় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকালে রাঙামাটি রিজিয়ন কর্তৃক সেনাবাহিনীর প্রান্তিক মিলনায়তনের সামনে মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০৫ পদাতিক ব্রিগেড রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসব মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষে ৩টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউটিন, দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ১ লক্ষ ৭ হাজার টাকা, মানবিক সহায়তাসহ সর্ব মোট ১ লক্ষ ৪৮ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। এসব আর্থিক সহায়তা অসহায় ও দুস্থ পরিবারের হাতে তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

এসময় রিজিয়ন কমান্ডার বলেন,বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতি, উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষণিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্ব্বোচ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকবে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে মহান বিজয় দিবস উদযাপিত

দীঘিনালায় বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

রাঙামাটিতে আইনগত সহায়তা দিবস পালন

রাইখালী-বাঙ্গালহালিয়াতে ৩৫ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ৬

৭ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন 

রামগড়ে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ‘বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকাকে জয়ী করতে হবে’

কাপ্তাইয়ে আরো ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর 

বাঘাইছিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য কাব্যের ত্রাণ বিতরণ

ক্ষমা চাওয়ায় আইনী প্রক্রিয়ায় যাবেন না ডাক্তার রোমেল

error: Content is protected !!
%d bloggers like this: