শুক্রবার , ৩১ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ দুই বোন আটক 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৩১, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ

রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে দেশীয় তৈরী ৫০ লিটার চোলাই মদ সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা আপন দুই বোন বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।

ওসি আরোও জানান, গত বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানার  এস আই মকবুল হোসেন এবং সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউপির ডাকবাংলা সাকিনস্থ বাঙ্গালহালিয়া টু চন্দ্রঘোনা ফেরীঘাটগামী পাঁকা রাস্তা সংলগ্ন শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম এর সামনে হতে তাদেরকে আটক করেন। এসময় শরীরে স্কচটেপ  দিয়ে বিশেষ কায়দায় বাধা থাকা অবস্থায় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী করে  তাদের  হেফাজত হতে  ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন  লাভলী বেগম(২৯) এবং তাঁর ছোট বোন মোছা: মুন্নি বেগম(১৬)। তাঁরা উভয়ই বান্দরবান জেলার আলিকদম উপজেলার নয়াপাড়া ৬ নং ওয়ার্ডের আবুল কালামের কন্যা বলে পুলিশ জানান।

ওসি বলেন, আটকের সময় লাভলী বেগম এর সাথে  ১১ মাস বয়সের ছেলে সন্তান মোঃ তাহেরকে মানবিক কারনে মায়ের সাথে থানায় নিয়ে আসা হয়, এছাড়া  আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোছাঃ মুন্নি বেগম(১৬) কেও আসামী করা হয়।

গ্রেফতারকৃত আসামী এবং আইনের সহিত সংঘাতে জড়িত  শিশুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু করে শুক্রবার  (৩১ মে) রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেএনএফের সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেপ্তার

রাঙামাটির নানিয়ারচরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে শান্তি ফিরবে না-দীপঙ্কর তালুকদার

কাপ্তাই নতুনবাজার আনন্দ মেলা গরুর বাজার: পাহাড়ি গরুর চাহিদা বেশী

রাঙামাটিতে জুলাই গণহত্যার নির্মম সত্য উদঘাটনে ভিডিও প্রদর্শনী 

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন: ১০ হাজার টাকা জরিমানা

বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, তিনি হতাশ: সজীব ওয়াজেদ জয়

বঙ্গবন্ধুর সুদূর প্রসারী চিন্তাধারার ফসল হিসেবেই অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছি-নিখিল কুমার চাকমা

কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা,  দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন

error: Content is protected !!
%d bloggers like this: