সোমবার , ২৪ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কেজি মাত্র ৫০ টাকা / নানিয়ারচরে পাহাড়ি মালটায় স্বপ্ন চাষীদের

প্রতিবেদক
মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর, রাঙামাটি
অক্টোবর ২৪, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ

 

রাঙামাটির নানিয়ারচরের চাষিরা মালটা চাষে আগ্রহী হচ্ছেন। স্বল্প দামে বিক্রিয় হলেও মালটা বাগানে পরিশ্রমে তুলনায় বাড়তি আয়ের কথা মাথায় রেখে চাষ করছেন চাষিরা।

নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্র জানায় উপজেলায় চলতি অর্থবছরে ১৭ হেক্টর জমিতে হয়েছে এই মাল্টার চাষ।উৎপাদন হয়েছে হেক্টর প্রতি ৫ টন করে।

উপজেলার ২ টি সাপ্তাহিক নানিয়ারচর সদর বাজার ও ঘিলাছড়ি বাজার ঘুরে দেখা গেলো রসালো ও পাকা মাল্টা বিক্রি হচ্ছে। যার প্রতি কেজি দাম মাত্র ৫০ থেকে ৬০ টাকা।

সুস্বাদু রসে টইটম্বুর এখানকার মাল্টাগুলো চাষীদের হতে স্বল্প মূল্যে ব্যাপারীরা ক্রয় করে চট্টগ্রাম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।

উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের চৌধুরীছড়া গ্রামের মালটা চাষী হেমেলিন্দু চাকমা বলে, আমি আমার কলা বাগানের মাঝে মাঝে মাল্টার চারা রোপণ করেছি,এবার আমি ৪ ঝুড়ি মাল্টা পেয়েছি যার ওজন প্রায় ৮শ কেজি হবে এবং ৫’হাজার টাকায় সব বিক্রি করতে পারব বলে আমি আশাবাদী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানিয়ারচর উপজেলা কর্মকর্তা মোঃ-মেজবাহ্ জানান, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে ভিতরেই মাল্টা পূর্ণতা লাভ করে মৌসুম এর পরে বা আগে ছেড়া হলে মালটার পূর্ণতা হবে না এবং রস কম হবে,মালটা এই সময়ে সবুজ বর্ণের হয়ে থাকে তবে হলুদ বর্ণের করতে হলে কিছু প্যাকিং ব্যবস্থা করতে হবে ,পাহাড়ের হতদরিদ্র কৃষকদের জন্য সেই খরচটা সম্ভন না বিধায় তারা মাল্টার পূর্ণ বয়স হলেও সুবুজ বর্ণের এই মালটা বিক্রয় করে থাকে নানিয়ারচরে পর্যায়ক্রমে এই মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েই যাচ্ছে।

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা জানান,মাল্টা ফল চাষে তেমন কোনো বাড়তি খরচ না হওয়ায় খুব সহজেই কৃষকরা এই ফল চাষে লাভবান হতে পারে।এই উপজেলার মাটি মালটা চাষের উপযোগী খুবই সুস্বাদু এবং রসে টইটম্বুর এই মাল্টা।ফলটি চাষে এখানকার কৃষকদের যে উৎসাহ উদ্দিপনা বাড়ছে তা ধরে রাখতে পারলে নানিয়ারচর উপজেলার আনারস চাষের যেমন বিখ্যাত পাশাপাশি মাল্টা চাষেও বিশাল অবদান রাখবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় দক্ষিণ গর্জনতলীতে মাদ্রাসার শিক্ষক কর্তৃক বলাৎকারের শিকার ছাত্র

আসছে রিয়েলমি ১২ প্রো সিরিজ

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ১৩৯ শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা প্রদান

৪০ বছরের পানি সংকট নিরসনে ১২ ঘণ্টায় উদ্যোগ প্রতিমন্ত্রী মীর হেলালের

এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের আহ্বান পিসিপির

ঈদগাঁওয়ে লুট করা মোবাইল ট্র্যাকিং করে ডাকাত গ্রেপ্তার

‎অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মাইনীমূখ বাজার পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

বঙ্গবন্ধু কোটা প্রবর্তন করে পাহাড়ের মানুষের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করেন-সুপ্রদীপ চাকমা

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ৬ পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ আটক

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিবিরের ক্রীড়া সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: