শনিবার , ৫ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শেখ কামাল জন্মাদিনে সম্পর্কে কোন কিছুই জানে না রাঙামাটির বিএফডিসি!

প্রতিবেদক
নন্দন দেবনাথ, রাঙামাটি
আগস্ট ৫, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

রাঙামাটির অন্যতম একটি সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি বা বামউক। কিন্তু এ প্রতিষ্ঠানটি শেখ কামালের জন্মাদিনে  কর্মসূচি পালন করা তো দুরের কথা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেয়নি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অফিসে টাঙানো হয়নি কোন ব্যানার এ নিয়ে জেলায় সচেতন মহলে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জাতির জনকের জ্যেষ্টপুত্র ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকীতে জেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সরকারী দপ্তর অংশ গ্রহণ করলেও কাপ্তাই হ্রদের মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র বিএফডিসির কোন কর্মকর্তা জাতীয় এই প্রোগ্রামে অংশগ্রহণ করেনি।

খোঁজ নিয়ে জানা গেছে এদিন স্বয়ং বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়া রাঙামাটির তাঁর স্টেশনেও উপস্থিত ছিল না।

প্রতি বছর কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছের উপর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও জাতীয় দিবস গুলোতে কোন ধনের অনুষ্ঠানের আয়োজন না করা বা জাতীয় শোক দিবসের ব্যানার না টাঙ্গানেতে ক্ষোভে দেখান আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

রাঙামাটির বিএফডিসির কয়েকজন কর্মকর্তাকে প্রোগ্রামে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, স্যার চট্টগ্রাম রয়েছে। বিএফডিসির পক্ষ থেকে আমাদেরকে কোন ধরনের নির্দেশনা প্রদান করা হয়নি। তাই আমরা প্রোগ্রামে উপস্থিত হতে পারিনি।

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও রাঙামাটি জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়ার বলেন, এটা খুবই দুঃখ জনক। সরকারের গুরুত্বপূর্ণ দিবসে বিভিন্ন দপ্তর ব্যানার টাঙালেও বিএফডিসি কোন ব্যানার টাঙায়নি।

এছাড়া আজ জাতীয় একটি প্রোগ্রাম জাতির জনকের পুত্র শেখ কামালের জন্মবার্ষিকীতে অন্যান্য বছর বিএফডিসির ব্যবস্থাপকের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হলেও এবছর করা হয়নি। তিনি বলেন, আমি বুঝতে পারি না বিএফডিসির ব্যবস্থাপক স্বাধীনতা, স্বার্ভভৌমত্ব ও মুক্তযুদ্ধকে মানেন কিনা।  এমন একটা  জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ না করা মানে স্বাধীনতাকে অবমাননা করার সামিল।

রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর বিজন কুমার জোয়ারদার বলেন, রাঙামাটির  সকল প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য। আমরা আশা করি কাউকে বাদ দেয়নি।

এ বিষয়ে বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি চট্টগ্রামে রয়েছি। আপনার আগে আমাকে আরো কয়েকজন ফোন করেছে বিষয়টি নিয়ে। তিনি বলেন, আজকের প্রোগ্রামের কথা আমাদেরকে জানানো হয়নি। আমরা কেউ জানি না আজকের প্রোগ্রামের কথা।

তার দপ্তর থেকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন দপ্তর থেকেও তাদেরকে প্রোগ্রামের কথা জানানো হয়নি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

নানিয়ারচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টর প্রস্তুতি সভা

বান্দরবানের বন্যা কবলিত নারীদের মাঝে সুরক্ষার উপকরণ বিতরণ

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন

বায়ান্ন’র ভাষা আন্দোলনই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

মহালছড়ি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত

ওয়াগ্গাছড়া চা বাগান শ্রমিকদের মাঝে কুঁড়েঘর সনাতনী পরিবারের শারদবস্ত্র বিতরণ

৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটি যুবলীগের প্রতিবাদ সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: