বুধবার , ২৮ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো বিদ্যানন্দ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ২৮, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ

কারো বাবা ও মা; দুজনেই জুমিয়া অথবা দুইজনই দিনমজুর। কারো বাড়ি অনেক দূরে। কেউ থাকেন আত্মীয়ের বাসায়। আবার কেউ রামগড়, সাজেক’র মতো দূরের বলে থাকতে হয় স্কুল থেকে একটু কাছের ‘বিয়ারৗং হোস্টেল’-এ। এমন বাস্তবতার অধিকাংশ শিক্ষার্থীরাই পড়েন, দীঘিনালার নয়মাইল ত্রিপুরাপাড়া জুনিয়র হাইস্কুলে। অভাব- অসচেতনতা- নানা নেতিবাচক সামাজিক কুসংস্কার আর সঙ্কোচ জড়তায় পাহাড়ের বেশিরভাগ প্রত্যন্ত জনপদের কিশোরী শিক্ষার্থীরা জীবনের শুরুতেই অস্বাস্থ্যকর জীবন নিয়ে বেড়ে উঠেন। আর এইসব পিছিয়েপড়া কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারে প্রেরণা যোগাতে স্কুল পর্যায়ে প্রান্তিক জনপদে স্যানিটারি প্যাড বিতরণ করছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বুধবার বিকেলে এর অংশ হিসেবে খাগড়াছড়ি- দীঘিনালা সড়ক লাগোয়ো ‘নয় মাইল ত্রিপুরা পাড়া জুনিয়র হাইস্কুল’-এ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ১৪ কার্টন (৩৩৬ পিস) স্যানিটারি প্যাড।

এই উপলক্ষে সংক্ষিপ্ত একটি প্রণোদনা আলোচনায় উপস্থিত ছিলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন’র ত্রাণ কর্মসূচি সমন্বয়ক মোবারক বাবু, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরী, বিদ্যালয়’র প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, স্বেচ্ছাসেবী সংগঠক ও সাংবাদিক অপু দত্ত, বিদ্যানন্দ’র ভলান্টিয়ার নেউ মগিনী ও মনিস্বপন চাকমা এবং যুব রেড ক্রিসেন্ট সদস্য জান্নাতুল ফেরদৌস।
এসময় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানের বন্যা কবলিত নারীদের মাঝে সুরক্ষার উপকরণ বিতরণ

বিজয় দিবস উপলক্ষে রামগড় তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময় সভা

কাউখালীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও শাশুড়ীকে কুপিয়ে হত্যা, পালাতে গিয়ে জনতার হাতে আটক অভিযুক্ত বিল্লাল

দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন’

ঈদগাঁওয়ে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ২৫ সদস্যের কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠন

লংগদুতে বাইট্টাপাড়া বাজারে আগুনে পুড়ল ৩৫ দোকান

মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত ৫

কেপিএম কয়লার ডিপু এলাকায় আগুনে পুড়ল বসতবাড়ি

বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি

error: Content is protected !!
%d bloggers like this: