শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

টিএসএফের তিন দশক পূর্তিতে খাগড়াছড়িতে নানা অনুষ্ঠান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
ডিসেম্বর ৩০, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ

“ঐক্য শিক্ষা প্রগতি,টিএসএফ এর মূলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম,বাংলাদেশ’র তিন দশক পূর্তি উপলক্ষে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ডিসেম্বর) সকাল ৯টায় জেলা সদরস্থ টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক হয়ে খাগড়াপুর মাঠে এসে শেষ হয়। পরে জাতীয় ও পতাকা উত্তোলনের পরপরে বেলুন ও কবুতর উড়িয়ে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী’র উদ্বোধন করা হয়।
এ সময় ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম,বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিবিসুৎ ত্রিপুরা সুকান্ত।
এ উপলক্ষে সময় আলোচনা সভায় টিএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন টিএসএফ’র সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক,চট্টগ্রাম মহানগর শাখা’র উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) দিনাময় রোয়াজা, বিটিকেএস‘র সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, বিটিকেএস’র সহ-সভাপতি বিবিষুৎ ত্রিপুরা সুকান্ত, বিটিকেএস’র সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা, গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, সাম্পারি চ্যারিটি’র চেয়ারম্যান শাপলা দেবী ত্রিপুরা, গুইমারা ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডা. রোমেল চাকমার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফায়ার ফাইটার নিপন কন্যা উন্নতি চাকমার পড়াশুনার দায়ভার নিল রাঙামাটি সেনা রিজিয়ন

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উদযাপন

নানিয়াচর বুড়িঘাটে চোর সন্দেহে পিটুনির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাপ্তাই নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়

চন্দনাইশে শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে

বাঘাইছড়িতে বজ্রপাতে বৃদ্ধ আহত, ঘর পুড়ে ছাই 

রাইখালীতে উদ্ধার করা টিয়া পাখি রাঙ্গুনীয়া শেখ রাসেল এভিয়ারী পার্কে হস্তান্তর

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে পিটিএ কমিটি কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো স্কুল ক্যান্টিন

error: Content is protected !!
%d bloggers like this: