সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে প্রশাসনের অভিযানে দুই ইটভাটা বন্ধ ঘোষণা

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলী, রাঙামাটি
জানুয়ারি ১৩, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ

রাঙামাটিতে হাইকোর্টের নির্দেশে জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।রাজস্থলীতে অভিযান চালিয়ে আর্থিক জরিমানাসহ ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এর আগে এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট।

জানা গেছে, সোমবার জেলার রাজস্থলী উপজেলায় পরিচালিত অভিযানে ২টি ইটাভাটা বন্ধ করে দেয় রাজস্থলী উপজেলা প্রশাসন। এ সময় ২টি ইটভাটার মালিককে মোট ১ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

ভাটা ২টি হলো- উপজেলা ২ নং গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের কে ভি ডাবলিও ব্রিকস, এবং বড়ইতলি গ্রামের বি আর বি ব্রিকস ফিল্ড নাম পরিচিত ।

উপজেলা প্রশাসন জানায়, সোমবার সকাল থেকে পরিচালিত অভিযানে গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলি এলাকার বি আর বি ব্রিকস ও কলেজ পাড়া কে ভি ডাবলিউ নামক ২টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে বলে উপজেলা প্রশাসন পক্ষে জানান।

এ সময় ভাটা দুইটির মালিককে মোট এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে পরে কাঁচা ইটগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বন বিভাগ, গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশে রাজস্থলী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী, রাজস্থলী উপজেলায় সোমবার পরিচালিত অভিযানে ২টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের আর্থিক জরিমানা করা হয়। সেই সঙ্গে সাইনবোর্ড টাঙিয়ে হাইকোর্ট নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞা এসব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন কুড়ি প্রতিযোগিতা উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

পিআর পদ্ধতি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাঙামাটিতে জামায়াতে ইসলামির মানববন্ধন

জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছিলেন প্রয়াত প্রদানেন্দু বিকাশ চাকমা

লংগদুতে অবৈধ টিলা কর্তনে অভিযান: দুইজনকে অর্থদণ্ড

কাপ্তাইয়ে টিসিবির পণ্য পেলেন ১৬৭৭ জন

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা সর্বস্বরের মানুষের

মূল্য তালিকা না থাকায় কাপ্তাইয়ে হিলভিউ ল্যাব সেন্টারকে জরিমানা

কর্ণফুলী কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সামগ্রী বিতরণ

‎রাঙামাটিতে টিআইবি স্বেচ্ছাসেবীদের দুর্নীতিবিরোধী অঙ্গীকার

error: Content is protected !!
%d bloggers like this: