সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে টিসিবি ডিলারকে মেরে রক্তাত্ব

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

রাঙামাটি কাপ্তাই উপজেলার টিসিবি ডিলার কাঞ্চন চৌধুরীকে মেরে রক্তাত্ব অবস্থায় আহত করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। বর্তমানে আহত অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়নের প্যানেল চেয়ানম্যান ও ৬নং ওয়ার্ড সদস্য মোঃ মুজিব জানান, সোমবার বিকালে টিসিবি মালামাল বিক্রয়ের পর সরকারি দায়িত্ব প্রাপ্ত ডিলার কাঞ্চন চৌধুরী সহ তিনি একটি চা দোকানে বসেছিল। সেখানে স্থানীয় বাসিন্দা সানজিদ (২২) নামের এক যুবক এসে অর্তকিত ভাবে কাঞ্চন চৌধুরীর উপর হামলা চালায় এবং তাকে মেরে মাথায় রক্তাত্ব করে। তাৎক্ষনিক হামলা করা ওই যুবককে তারা থামানোর চেষ্টা করেন। পরে উপস্থিত ইউপি সদস্যরা কাঞ্চন চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। বর্তমানে সে কিছুটা সুস্থ আছেন কলে ইউপি সদস্য জানান।

এদিকে হামলায় অভিযুক্ত যুবক সানজীদ ৪নং কাপ্তাই ইউনিয়নের সেলিমের ছেলে বলে নিশ্চিত করেছে ইউপি সদস্য মুজিব। তবে ঠিক কি কারণে হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে আহত অবস্থায় কাঞ্চন চৌধুরী কাপ্তাই থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে ইউপি সদস্য মুজিব নিশ্চিত করেছেন।

এবিষয়ে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, ঘটনার হামলায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এবং সে মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। তবে আহত ব্যক্তি থানায় এসে অভিযোগ দিলে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএম ইসলামী শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

দুর্গম প্রতিকূলতার মাঝেও রাঙামাটিতে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের কাজ

বরকলে তামাক লুটের বিরুদ্ধে প্রতিবাদ করায় দল থেকে বহিস্কার বিএনপি নেতা

৭১ এর রনাঙ্গনের অকুতোভয় যোদ্ধা কাপ্তাইয়ের রাইখালীর বীর মুক্তিযোদ্ধা দিলিপ কুমার দাশ

ঈদগাঁওয়ে মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

বেগম জিয়ার মৃত্যুতে কক্সবাজারে জেইউসি’র উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

আটক ৪ / কাপ্তাইয়ে খেলাধুলার বিবাদের জেরে যুবককে কুপিয়েছে প্রতিপক্ষ

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক

চট্টগ্রাম ১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা খন্দকার হেলাল (সিআইপি)

সাজেকে সেনা অভিযানে ইউপিডিএফ সদস্য আটক

error: Content is protected !!
%d bloggers like this: